বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬, ৮:৩৬ অপরাহ্ন

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
‎

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ লক্ষ্মীপুর -৪ (রামগতি-কমলনগর) আসনের সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেশকে বাঁচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাহলেই দেশ বাঁচবে
‎আর দেশ বাঁচলেই আমরা বাঁচবো।
‎এর জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শনিবার দুপুরে খায়ের এলাকায় জারিরদোনা খাল পুনখনন পরিদর্শনে গিয়ে এ সব কথা বলেন তিনি।
‎তিনি বলেন, আপনারা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা পেয়ে কতটা বিনয়ী। প্রধানমন্ত্রী বলেছেন ক্ষমতার চেয়ার কতটা উত্তাপ তা আমি জানি। এ ক্ষমতার প্রভাবের কারণে হাসিনাকে হেলিকপ্টারে করে পালাতে হয়েছে। এ ক্ষমতা বায়তুল মোকাররমের খতীবকেও পালাতে বাধ্য করেছে। আমরা পালাতে চাই না। আমরা জনগনের পাশে থাকতে চাই।
‎ নিজান বলেন, জনগণের কাছে আমাদের প্রতিশ্রুতি ছিলো বিএনপি সরকার ক্ষমতায় গেলে দুর্নীতি, লুটপাট করবেনা। আমরা সে পথেই হাটছি। আপনারা দেখছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রেসিডেন্ট এবং তিনবারের প্রধানমন্ত্রীর ছেলে হয়েও কিভাবে সাধারণ মানুষের সাথে মিশছেন এবং অতিসাধারণ জীবন যাপন করছেন। ওই সময় তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেন, প্রধানমন্ত্রী যদি অতিসাধারণ জীবন যাপন করতে পারেন ; আপনারা কেন পারবেন না। তাই সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের জন্য কাজ করতে হবে।
‎ সাংসদ নিজান ওই সময় নেতা কর্মীদের হুশিয়ারি দিয়ে বলেন, আপনারা যে টোকেনের রাজনীতি শুরু করেছেন। এ রাজনীতি আপনাদের ধ্বংস করে দিবে। দয়া করে টোকেনের রাজনীতি বন্ধ করুন।
‎ওই সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, এলজিইডি লক্ষ্মীপুর জেলা নির্বাহী প্রকৌশলী উজ্জল সরকার, উপজেলা প্রকৌশলী আবদুল কাদের মুজাহিদ, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, যুবদলের আহবায়ক ইউছুপ পাটোয়ারী ও যুগ্ম আহবায়ক আবু ছায়েদ দোলন প্রমুখ।
‎জানা যায়, চলতি বছরে কমলনগর উপজেলা প্রকৌশলীর দপ্তর জারিরদোনা খালের সাড়ে ৫কিলোমিটার পুনখননের জন্য ১ কোটি সাড়ে ৯লাখ টাকা প্রাক্কলিত মূল্যে টেন্ডার আহ্বান করেন। এতে সর্বনিম্ন দরদাতা হিসেবে মেসার্স নিলিমা ট্রেডার্স ১ কোটি ৪লাখ টাকায় ওই কাজ পান।
‎


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST