বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name / ১০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলায় তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য রক্ষা ও পুষ্টিমান নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির (ইউএনসিসি) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনীম জাহানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন। ইউনিসেফের নিউট্রিশন কনসালটেন্ট শাহজাহান কবীরের সঞ্চালনায় সভায় উপজেলার পুষ্টি পরিস্থিতির বর্তমান চিত্র ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. বিশ্ব প্রিয় মজুমদার, মেডিকেল অফিসার ডা. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জোবায়ের হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, এমও আইসিটি ডা. শেখ ইশা খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রাণী এবং ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল।
বক্তারা তাদের বক্তব্যে একটি সুস্থ ও সবল জাতি গঠনে মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেন। বিশেষ করে গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করার আহ্বান জানানো হয়। তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পুষ্টিহীনতা রোধে সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে সভায় জাতীয় পুষ্টি সেবা (এনএনএস), আইসিডিডিআর,বি-সহ বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সমন্বিত পুষ্টি কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST