মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনা‎য় পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২০৪ Time View
Update : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

পূর্বধলা,নেত্রকোনা প্রতিনিধি:

‎নেত্রকোনার পূর্বধলায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) পূর্বধলা বাজারস্থ কাজী ফুড এন্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক ও ‘একুশে সংবাদ’ প্রতিনিধি মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন— দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি ইসমাইল হোসেন খোকন, প্রেসক্লাবের সাবেক সভাপতা ও আমার দেশ প্রতিনিধি মো. শফিকুল আলম শাহীন, দৈনিক ইকরা প্রতিদিন সম্পাদক ও প্রকাশক শফিকুজ্জামান, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নূর উদ্দিন মন্ডল দুলাল, কলামিস্ট জাকির আহম্মেদ খান, ক্লাবের সাবেক সভাপতি ও সংলাপ রিপোটার সাদ্দাম হোসেন, সাবেক সভাপতি ও কালবেলা প্রতিনিধি হাবিবুর রহমান, বাংলাদেশ সমাচার প্রতিনিধি আমিনুল ইসলাম মন্ডল, জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি খাইরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম, বিআরডিবি চেয়ারম্যান, যুগান্তর প্রতিনিধি তৌহিদুল কবির রাসেল, দৈনিক মানবজমিন প্রতিনিধি জুবায়েদ হোসেন বাচ্চু, সাংবাদিক আলামিন শেখ, হারধন সূত্রধর ও শাহিন খন্দকার প্রমুখ।
‎
‎ইফতার মাহফিলে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও স্থানীয় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
‎
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। রিপোর্টার্স ক্লাবের এই আয়োজন স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
‎
‎ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে পূর্বধলাসহ সারা দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST