বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১৪৩ Time View
Update : রবিবার, ২২ মার্চ, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,(নেত্রকোনা) প্রতিনিধি

​নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের চকপাড়া গ্রামে জাহাঙ্গীর আলম (৩১) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ মার্চ) সকালে নিজ শয়নকক্ষ থেকে তাজুল ইসলাম খানের ছেলে জাহাঙ্গীরের নিথর দেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালে ঘরের দরজা দীর্ঘক্ষণ ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যদের মনে সন্দেহ জাগে। পরে টিনের বেড়ার ফাঁক দিয়ে জাহাঙ্গীরকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. আল আমিনের সহায়তায় পূর্বধলা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
​পারিবারিক সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম মাঝেমধ্যেই মানসিক ভারসাম্যহীন আচরণ করতেন এবং প্রায়ই বাড়ি থেকে নিখোঁজ থাকতেন। তাঁর স্ত্রী বর্তমানে জীবিকার প্রয়োজনে ঢাকায় গৃহকর্মীর কাজ করছেন। জাহাঙ্গীরের স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST