সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানা যুবদলের প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কথিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার এবং উসকানিমূলক কর্মকাণ্ডের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে টঙ্গী পশ্চিম থানা যুবদল।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবদলের অধীন টঙ্গী পশ্চিম থানা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকা থেকে শুরু হয়ে টঙ্গীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি টঙ্গী কলেজগেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ সুমন ও সাধারণ সম্পাদক আজিজুল হক টিপু। এ সময় যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন, গণতন্ত্র ও স্থিতিশীলতাকে বাধাগ্রস্ত করতে একটি মহল পরিকল্পিতভাবে অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে, যা রাজপথে প্রতিহত করা হবে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাষ্ট্র ও জনগণের স্বার্থবিরোধী যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে অতীতের মতো ভবিষ্যতেও সোচ্চার থাকবে। একই সঙ্গে কেন্দ্রীয়ভাবে ঘোষিত সকল কর্মসূচি সফল করতে টঙ্গী পশ্চিম থানা যুবদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST