শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

পটুয়াখালীর কলাপাড়ায় লোকালয় থেকে একটি সঙ্খিনী সাপ উদ্ধার

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫, ৯:২৪ অপরাহ্ন

আব্দুল মান্নানঃ পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি শঙ্খিনী সাপ উদ্ধার করছে এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সেচ্ছাসেবী প্রাণী কল্যাণ ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।

শনিবার (১ ফেব্রুয়ারী) সকাল দিকে কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পূর্ব ওমেদপুর গ্রামের সোলায়মান হাওলাদারের বসত বাড়ির উঠোনে জালে পেঁচানো অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয়।

এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর সাপ ও বন্যপ্রাণী উদ্ধারকর্মী মাসুদ হাসান জানান, সকাল নয়টার দিকে আমাদের সংগঠনের হটলাইন নম্বরে একটি কল আসে, খবর পেয়ে তাৎক্ষণিক আমাদের সহকর্মী মঞ্জিল, সুজন কে নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি কালোর মধ্যে হলুদ ডোরা এ শঙ্খিনী সাপটি জালে আটকা পড়ে আছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করি এবং পরে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করি। এটি স্থানীয়দের কাছে দু’মুখো সাপ নামেও পরিচিত।

সোলায়মান হাওলাদার বলেন, সাপটিকে সকালে জালে আটকে থাকা অবস্থায় দেখি। পরবর্তীতে এনিমেল লাভার্স অব পটুয়াখালী সংগঠনের হটলাইন নাম্বারে কল করলে তাদের সদস্যরা এসে সাপটিকে উদ্ধার করেন।

এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিম লিডার বায়েজিদ মুন্সী বলেন, শঙ্খিনী সাপ মূলত শান্ত ও লাজুক স্বভাবের। সাধারণত এসব সাপ মানুষ এড়িয়ে চলে। এমনকি বিরক্ত করলে শরীর পেঁচিয়ে মাথা শরীরের নিচে লুকিয়ে রাখে। বলা যায় মানুষের জন্য হুমকি স্বরূপ নয় মোটেও। তবে শিকারে বেশ দ্রুত। অন্য বিষাক্ত সাপ খেয়ে সাবাড় করে। তিনি আরও বলেন, সাপটি উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে, প্রাকৃতিক পরিবেশে বনে অবমুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৩১ জানুয়ারি) কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন থেকে আরো একটি তীব্র বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করে এ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী সেচ্ছাসেবী প্রাণী কল্যান ও পরিবেশবাদী সংগঠনের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST