বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo লুটপাটের কারণে দেশের অর্থনীতি শূন্যের কোঠায়’ আহমেদ আযম খান Logo বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার, Logo নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা ও মিষ্টিমুখ Logo কাপাসিয়ার তিন মাদরাসায় কেউ পাস করেনি Logo সিলেটে নতুন করে করোনা ভাইরাসের হানা, স্বাস্থ্যঝুঁকি নিয়ে বাড়ছে উদ্বেগ Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবকদল নেতার বাড়িতে অগ্নিসংযোগে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি Logo শিবগঞ্জে এসএসসিতে এক বিষয়ে ফেল, বিষপানে শিক্ষার্থীর আত্মহত্যা Logo রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপন, বিতরণ ও আলোচনা সভা Logo কাপাসিয়ায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগের আহ্বান Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে — সৈয়দা রিজওয়ানা হাসান

Reporter Name / ১০৩ Time View
Update : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফসলি জমি রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষ দিন দিন ফসলি জমি ভরাট করে বাড়িঘর নির্মাণ করছেন। তাতে ফসলি জমি কমে যাচ্ছে। ফসলি জমি ঠিক রেখে পিলার দিয়ে উপরে অবকাঠামো তৈরি করা যেতে পারে। প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সুদূরপ্রসারী পরিকল্পনা থাকতে হবে। তিনি ২০ সেপ্টেম্বর শনিবার বিকালে গাজীপুরের কাপাসিয়ার চাঁদপুর ইউনিয়নের নওগাঁও এলাকার ‘কাথুরিয়া বিল’ পরিদর্শন কালে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এ এলাকার বেলাই বিলের জরিপ কাজ আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হবে। পরবর্তীতে পরিবেশ বান্ধব প্রকল্প দিয়ে তা বাস্তবায়ন করা হবে। এরজন্য এলাকার সবাইকে সহযোগিতা করতে হবে। নিজের পরিবেশ নিজেই রক্ষা করতে হবে। পরিবেশ রক্ষায় সমাজের সবাইকে সচেষ্ট হতে হবে। সরকার মানুষের কল্যাণে ও পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করতে হবে। জনসেবার জন্য সৃজনশীলভাবে কাজ করতে হবে।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ‘কাথুরিয়া বিল’ পরিদর্শনে এলো কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল মাহমুদ খান, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম মোড়ল, সাধারণ সম্পাদক সোলায়মান মোড়ল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এলাকাবাসীর পক্ষে উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় কালে এলাকাবাসী কাথুরিয়া বিলে পর্যটকদের সুবিধার্থে উপদেষ্টার নিকট একটি পাকা ঘাটলা, শৌচাগার এবং স্থানীয় সড়কটি প্রসস্থ করার দাবি জানান। পরে তিনি এসব দাবি বাস্তবায়নে জেলা ও উপজেলা প্রশাসনকে উদ্যোগ নেয়ার জন্য বলেন। এর আগে তিনি এলাকার পরিবেশবাদী রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেনের আমন্ত্রণে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার আজমতপুরে একটি রেস্টুরেন্টে আপ্যায়ন গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST