বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা Logo রুপগঞ্জে সিলেট মহাসড়কে উড়ে কোটি টাকার চাঁদা, ভুলতা-গাউছিয়ায় থামছে না ফুটপাত দখল Logo ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট Logo কাপাসিয়ায় ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম কমিটির সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় ৭৪ পিস ইয়াবাসহ চিহ্নিত শীর্ষ মাদক কারবারি জহিরুল গ্রেফতার Logo কালিহাতীর বল্লা ইউনিয়নে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতার জোরালো আহ্বান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

Reporter Name / ১১৩ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:০৩ অপরাহ্ন

বাগমারা রাজশাহী প্রতিনিধি

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা। উপজেলা একাডেমিক সুপারভাইজার ড.আব্দুল মুমীত, ভবানীগঞ্জ ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

১৬ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত দুই দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধনের মধ্য দিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি চর্চাকে জনপ্রিয় করে তোলা, নতুন প্রজন্মকে উদ্ভাবনে উদ্বুদ্ধ করা এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি শুরু হয়।

এবারের বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মোট ১২টি স্টল স্থান পেয়েছে। প্রতিটি স্টলে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, প্রযুক্তিনির্ভর মডেল এবং বৈজ্ঞানিক ধারণা উপস্থাপন করছে, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজ্ঞান শিক্ষা ও গবেষণার প্রসার ঘটাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে বিজ্ঞান মেলা, অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উপজেলা প্রশাসন, বাগমারার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা মেলার স্টলগুলো পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম ঘুরে দেখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST