রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি

Reporter Name / ১৮৪ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:০৯ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ সড়কের চেরাগআলী থেকে র‍্যালি শুরু হয়ে হোসেন মার্কেটে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

গাজীপুর-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা, গাজীপুর জেলা ও মহানগর যুবদলের সাবেক সভাপতি এবং বর্তমান টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের নেতৃত্বে এ র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রভাষক বসির উদ্দিন বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বেগবান করার জন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্নবীকরণের দিন।

তিনি আরও বলেন, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের গণতান্ত্রিক অধিকার আদায়, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

র‍্যালিতে অংশগ্রহণ করেন—গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শেখ মো. সুমন, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সদস্য সচিব সেলিম কাজল, টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রেদোয়ান রহমান প্রত্যয় বেপারী, ৫১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সাত্তার মিয়া, সাধারণ সম্পাদক হোসেন, ৫২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সামসুল হক, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদেক হোসেন, ৫৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক রাজু মাস্টার ও সাংগঠনিক সম্পাদক সেলিম বেপারী, ৫৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব জহুরুল হক, শামীম বেপারীসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST