বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত  Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকার আওয়ামী লীগের রাজনৈতিক প্রতিহিংসার শিকার – হাসান উদ্দিন সরকার

Reporter Name / ৩০৬ Time View
Update : বুধবার, ৭ মে, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার:

টঙ্গীতে গত ২০০৪ সালের ৭ মে গাজীপুরের টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে কতিপয় সন্ত্রাসীরা। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এক বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি এবং জাতীয় পার্টির নেতা নূরুল ইসলাম সরকার, যিনি তৎকালীন টঙ্গী-গাজীপুর অঞ্চলে জনসমর্থন ও জনপ্রিয়তার প্রতীক ছিলেন, তাকেও আহসান উল্লাহ মাস্টার হত্যাকান্ডে আওয়ামী লীগের   রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়েছে বলে উল্লেখ করেন  আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

বুধবার (৭ মে) সকাল ১০টায় টঙ্গী বড় দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে টঙ্গী প্রেসক্লাবের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আহসান উল্লাহ মাস্টার আওয়ামী লীগের দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জেরে খুন হোন। আহসান উল্লাহ মাস্টার হত্যার নেপথ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিহিংসা কাজ করেছিল, যার জের ধরে আওয়ামী লীগ সরকার নূরুল ইসলাম সরকারকে এ মামলায় আসামি করে। অথচ, তিনি একজন খাঁটি দেশপ্রেমিক ও বীর মুক্তিযোদ্ধা ছিলেন, যিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সম্মুখসমরে অংশগ্রহণ করেছিলেন।

এ সময় বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য আওয়ামী লীগ সরকার বিচার ব্যবস্থাকে ব্যবহার করেছে। নূরুল ইসলাম সরকারের মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে দীর্ঘদিন কারাভোগ করতে হচ্ছে, অথচ প্রকৃত খুনিরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে।

সভায় আরও বলা হয়, এই ধরণের প্রতিহিংসামূলক মামলায় শুধু ব্যক্তিগতভাবে নূরুল ইসলাম সরকার নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের গণতন্ত্র, বিচার ব্যবস্থা এবং মুক্তিযুদ্ধের চেতনা। ন্যায়বিচার ও নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয় বক্তাদের পক্ষ থেকে। সেই সঙ্গে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার দাবি তোলা হয়।

টঙ্গী প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আজিজুল হকের সঞ্চালনায় টঙ্গী প্রেসক্লাবের সভাপতি
আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি
সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন। অনুষ্ঠান অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, টঙ্গী সচেতন নাগরিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম খান (কালা),জাতীয়তাবাদী ছাত্রদল, অবিভক্ত টঙ্গী থানার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব আলী,  কারারুদ্ধ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরকারের সুযোগ্য সন্তান সরকার শাহানুর ইসলাম রনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST