মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে জমি সংক্রান্ত জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৪৬ Time View
Update : সোমবার, ১২ মে, ২০২৫, ৪:৪৯ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে ক্রয়কৃত জমাজমি নিয়ে বিরোধ কেন্দ্র করে হয়রানি মূলক মামলা ও বিভিন্ন হুমকি ধামকি দেওয়ায় ২ ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) দুপুর ১২ টায় উপজেলা রোডস্থ বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বীরগঞ্জের মেসার্স সততা বাণিজ্যলয়ের প্রোপাইটর মধু সুদন চন্দ্র দাস (কেতু) সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, ২০০১ সালের জানুয়ারী মাসের ২৯ তারিখে আমার পিতা মৃত্যুবরণ করেন। বাবার মৃত্যুর কয়েকদিন পর আমার বাবার সকল সম্পত্তি মিল, চাতাল, বাড়িঘর সাদা কাগজে বাটোয়ারা করা হয়। আমার বাবার মৃত্যুর আগে সোনালী ব্যাংকে ছয় লক্ষ পয়ষট্টি হাজার টাকা সিসি লোন ছিল, সকল ভাই ও বোনের নির্দেশে সম্পূর্ণ টাকা একাই পরিশোধ করি। বাবার সম্পত্তি ৭ ভাইয়ের কাছে বন্টন করে দেয়া হয়, ভাগের বিবরণ দ্বিতীয় তলা ৩ ভাগ করে অরুণ বাবু ১ ভাগ, বরুণ বাবু ১ ভাগ ও বিপ্লব ১ ভাগ। বাড়ির মিল চাতাল ২ ভাগ করে আমি মধু সুদন (কেতু) ১ ভাগ ও কুশ চন্দ্র দাস কে ১ভাগ দেওয়া হয়। ভবানিপুর মিল চাতাল ১ ভাগ জ্যোতিশ চন্দ্র দাস কে দেওয়া হয়। ঝারবাড়ি এলাকার ২২শতাংশ, বীরগঞ্জ শহরের গদিঘর ৭০০ফিট ও চাকাই এলাকার সাড়ে ৪ শতাংশ জমি বিষু চন্দ্র দাসকে দেওয়া হয়। আমার নিজ নামীয় জগদল হাটের মধ্যে ১০৭ শতাংশ জমি ও রেন্টু সাহার তেল পাম্পের নিকট ১০ শতাংশ জমি দিয়ে বিনিময়ে বরুণ বাবুর দ্বিতীয় তলা ভবনে ১ ভাগ ক্রয় করে নেই। আমার জ্যেষ্ঠ দাদা অরুন বাবুর ভাগের দ্বিতীয় তলার ১ ভাগ নগদ ৫লক্ষ টাকা বিনিময়ে ক্রয় করি। ক্রয় সূত্রে ২০০১ সাল থেকে বাড়ির দ্বিতীয় তলা অরুন ও বরুন দাদার ২ভাগ ভোগ দখল করে আসতেছি।
তিনি আরও বলেন, কিন্তু ২০২২ সালে ৩টি মিথ্যা মামলা করে, যার একটি ফৌজদারি মামলার রায় আমি পেয়েছি। নিজ জমিতে প্রাচীর নির্মাণ করতে গেলে, আমার ভাই অরুন দাদা ও বিপ্লব ২ জনের যোগসাজসে ভাঙ্গার চেষ্টা করে। তৎক্ষনাৎ লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। আমাকে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে এবং সরাসরি বিভিন্ন হুমকি প্রদান করছে। নির্মাণকৃত প্রাচীটি তারা যে কোন মুহর্তে ভেঙ্গে দেওয়ার পায়তারা করছে। আমি সহ আমার পরিবারকে মিথ্যা ও হয়রানি মূলক মামলা দিবে বলে জানিয়েছে। বর্তমানে আমি ও পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ন্যায় বিচারের জন্য সহযোগিতা কামনা করছি।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগীর ভাই কুশ চন্দ্র দাস, পিয়ারুল ইসলাম, মোঃ আল আমিন, রিজু আহম্মেদ ও পরিবার সদস্যবৃন্দ সহ মডেল প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ।
অভিযুক্ত অরুণ চন্দ্র দাস বলেন, আমার সাড়ে ৪ শতাংশ তার কাছে বিক্রি করে দিয়েছি, এটি অস্বীকার করছি না। তাছাড়া সব কিছু মিথ্যা ও বানোয়াট ভিত্তিহীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST