রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা Logo যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা Logo বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান Logo যশোরের চাঁচড়ায় জেলা তথ্য অফিসের উদ্যোগে উঠান বৈঠক Logo কাপাসিয়ায় ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে ড্রামট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৫ Logo পাঁচবিবির ধরনজী ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদপ্রার্থী মোছাঃ সুমি আক্তার Logo যশোরের ৮ উপজেলায় ইউপি নির্বাচন প্রস্তুতি ঘিরে ৫৪ ভোটকেন্দ্রে পরিবর্তন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ১ ও আহত ২

Reporter Name / ১৬১ Time View
Update : শনিবার, ৮ মার্চ, ২০২৫, ৭:১৬ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোঃ আজাহার আলী (৬৫) নামে এক গরু ব্যবসায়ী নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে।

আজ শনিবার ৮ মার্চ সকাল সাড়ে ৯ টায় বীরগঞ্জ টু খানসামা আঞ্চলিক মহাসড়কে উপজেলার প্রেমবাজার সংলগ্ন নিজপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই ১জন মারা যায়।
নিহত আজাহার আলী (৬০) বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের গড়ফতু গ্রামের ভুলু দেওয়ানির ছেলে ও আহত ২জন বলদিয়া পাড়ার রেজাউল (৩৫) ও প্রসাদপাড়া গ্রামের মোফেল (৬৫)। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৩ ব্যবসায়ী মিলে মোটরসাইকেল যোগে উপজেলার কাহারোল গরুর হাটে যাচ্ছিলেন। নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার সংলগ্ন এলাকায় একটি পণ্যবাহী ট্রাককে অতিক্রম করার সময় মোটরসাইকেলের ধাক্কা লাগে ট্রাকটির। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনজন। এ সময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই আজাহারের মৃত্যু হয়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত রেজাউল ও মোফেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইউনিট লিডার মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় বিক্ষুপ্ত জনতা ঘাতক ট্রাকটি আটক করে।

বীরগঞ্জ থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বীরগঞ্জ থানার ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেন। দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১ জনের মরদেহ উদ্ধার করেছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়ে‌ছে। ট্রাকটি আটক করা হলেও চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST