মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ১৪০ কোটি টাকার প্রকল্পের পরও জলাবদ্ধতা, ৭ দফা দাবিতে ভবদহবাসীর গণঅবস্থান Logo কালিহাতী থানার বিশেষ অভিযানে ইয়াবাসহ দুইজনের বিরুদ্ধে মাদক মামলা Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬” সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে Logo কাপাসিয়ায় শিশু ধর্ষণ চেষ্টাকারী জামায়াত নেতাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন Logo চাঁপাইনবাবগঞ্জে কিন্ডারগার্টেন বৃত্তি প্রদান ও সংবর্ধনা প্রদান Logo রানীশংকৈলে পূর্ব শত্রুতার জের ধরে পটল ক্ষেতের ৪০০ গাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা, থানায় অভিযোগ Logo মিড-ডে মিলের উদ্বোধনে প্রতিমন্ত্রী টুকু মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিতের আহ্বান Logo চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ Logo ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যান শালবনে অগ্নিকাণ্ড, শতাধিক গাছ পুড়ে ছাই

Reporter Name / ১৪৮ Time View
Update : সোমবার, ৩ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

নাজমুল হোসেন, বীরগঞ্জ প্রতিনিধিঃ

দিনাজপুরের বীরগঞ্জে সিংড়া জাতীয় উদ্যানে আগুনে শতাধিক গাছ পুড়ে ছাই। এসব ঘটনায় হুমকিতে পড়ছে বনের পরিবেশ।
সোমবার (৩ মার্চ) দুপুর ২ টার দিকে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া জাতীয় উদ্যানের উত্তরাংশে প্রবেশ পথ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে প্রায় ৫ একরের বেশি পুড়ে যায় ছোট গজারিগাছ, বেত বাগানের বেত গাছ, ঝোপঝাড়, লতাপাতা, পোকামাকড়, কেঁচু ও কীটপতঙ্গ।

এর ফলে জন্ম নেয় না নতুন গাছ। বিনষ্ট হয় বন্য প্রাণীর আবাসস্থল। বন পোড়ানোর কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। বিলুপ্ত হচ্ছে বন্য প্রাণী, কীটপতঙ্গ ও পাখি। ফলে প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।
কে বা কাহারা গহিন বনের ভিতরে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়, শুকনা পাতায় লাগা আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে দেখে স্থানীয়রা ছুটাছুটি করতে থাকে, জানতে পারে বন কর্তৃপক্ষ।
সিংড়া বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল বলেন, বনে আগুন দেওয়া অপরাধ। এতে জীববৈচিত্র‍্য ও বন্য প্রাণীর নিরাপদ আবাসস্থল ধ্বংস হয়। ফলে পরিবেশের মারাত্মক ক্ষতি ও ভারসাম্য নষ্ট হয়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিকভাবে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাচ্ছে না তবে প্রায় পাঁচ একর বেত বাগান ও বাগানের শুকনা শাল গাছ পুড়ে গেছে।

বীরগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। মোট দুটি গাড়ি আনা হয়েছে। বনের উত্তর প্রান্তে বেতবাগানে আগুনটা লেগেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে। বড় গাছের তেমন কোনো ক্ষতি হয়নি। ছোট গাছগুলো বেশি পুড়েছে। আমরা এখনো পুড়ে যাওয়া গাছের সংখ্যা বা তবে ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকার বেশি। তিনি আরও জানান, আমরা ধারণা করছি বিড়ি বা সিগারেট থেকে এ আগুনের সুত্রপাত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST