বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় “প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার” প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার Logo কাপাসিয়া উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত Logo ফাইজা বাটন অ্যান্ড জিপার কোম্পানি মামলায় জামিনপ্রাপ্তদের ফুলেল সংবর্ধনা, নিরপেক্ষ তদন্তের দাবি Logo রূপগঞ্জে ১৭ বছর ধরে অবহেলিত সড়ক, নিজ অর্থায়নে ৫০০ মিটার সংস্কার করলেন কাউন্সিলর পদপ্রার্থী Logo রামগতি-কমলনগরের মেঘনায় ইলিশের খরা, সংকটে হাজারো জেলে পরিবার Logo ঘাটাইলে পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেফতার, মোবাইল কোর্টে কারাদণ্ড Logo উন্নয়ন বঞ্চিত মাধবপুরের বাঘাসুরা ইউনিয়ন: বর্ষায় কাদার রাস্তায় চরম দুর্ভোগে হাজারো মানুষ ‎ Logo রূপগঞ্জে অবৈধ ডাম্প ট্রাকের দৌরাত্ম্য, সড়ক ক্ষতিগ্রস্ত ও জনদুর্ভোগ চরমে Logo রাণীশংকৈলে স্ত্রী ডিভোর্স দেওয়ায় ইউপি সদস্য স্বামীর ফেসবুক লাইভে এসে আত্মহত্যা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি

Reporter Name / ১২৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

আলামিন মিয়া, মনোহরদী,নরসিংদী:

নরসিংদী জেলার মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিনুল ইসলাম ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে যোগদানের পর থেকে নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেন।
যোগদানের পরপরই তিনি জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে নির্বাচনকালীন সময়ে মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় ছিল, যা ব্যাপকভাবে প্রশংসিত হয়।
পরবর্তীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। রাত্রীকালীন ডিউটি জোরদার, নিয়মিত টহল কার্যক্রম এবং জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিভিন্ন অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।
তার নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়। পাশাপাশি জুয়া, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। এসব অভিযানে বহু অপরাধী গ্রেফতার হয়ে আইনের আওতায় আসে, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখে।
জনবান্ধব পুলিশিং কার্যক্রমের মাধ্যমে তিনি স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেন। তার দূরদর্শিতা ও সততার কারণে থানার সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়।
সম্প্রতি তাকে টাঙ্গাইল জেলায় বদলি করা হয়েছে। তার কর্মদক্ষতা ও অবদান মনোহরদীর মানুষ দীর্ঘদিন স্মরণ রাখবে বলে স্থানীয়রা জানান।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা, মনোহরদী উপজেলা শাখা কমিটির পক্ষ থেকে স্যারকে আন্তরিক বিদায় ও শুভকামনা জানানো হয়। বিদায় বেলায় ওসি শাহিনুল ইসলাম সবার কাছে দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST