রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
Logo যশোর শার্শায় এক হাজার পিস ইয়াবাসহ বেনাপোলের কাদের আটক Logo চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবসে শোভাযাত্রা ও সমাবেশ Logo টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত, মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যাদের নাই কোন গতি তারাই চায় পিআর পদ্ধতি: কাপাসিয়ায় কৃষক দলের আলোচনা সভায় ফকির ইসকান্দার আলম জানু

Reporter Name / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ

একটি স্বার্থন্বেষী মহল প্রতিনিয়ত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। যেখানে দেশের সাধারণ জনগণের প্রায় ৮৫% মানুষের পিআর সম্পর্কে কোন ধারণা নেই, সেখানে তারা কেবল দলীয় স্বার্থ হাসিলের উদ্দেশ্যে পিআর পিআর বলে মুখে ফেনা তুলছে। যাদের নাই কোন গতি তারাই চায় পিআর পদ্ধতি।

সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আ স ম হান্নান শাহ’র ৯ম মৃত্যু বার্ষিকী স্মরণসভা উপলক্ষে আয়োজিত উপজেলার টোক ইউনিয়ন কৃষক দলের প্রস্তুতি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু।

আজ ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার টোক ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানে বিপুলসংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। টোক ইউনিয়ন কৃষক দলের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ মজিবুর রহমান টিক্কা খাঁনের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ ফুরকানুল ইসলাম ফকির মুকুল সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বসির উদ্দিন বাসু, সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক রুকন, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আখতারুজ্জামান প্রধান প্রমুখ। এ সময় ইউনিয়ন কৃষক দলের অসংখ্য নেতাকর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি সভাকে প্রানবন্ত করে তুলে।

প্রধান অতিথি ফকির ইস্কান্দার আলম জানু আরো বলেন, ব্রিগেডিয়ার জেনারেল অব: আ স ম হান্নান শাহ’র অসমাপ্ত কাজ সমাপ্ত করতে এবং কাপাসিয়া বাসীর উন্নয়ন করতে আগামী নির্বাচনে শাহ রিয়াজুল হান্নানকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST