মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ Logo গাজীপুর জেলা ট্রান্সপোর্ট  মালিক সমিতির দুই নেতা বহিষ্কার Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী মামুনুর রশিদ মামুন মনোনীত Logo রূপগঞ্জে ভোলাব ইউনিয়ন পল্লী চিকিৎসক সম্মেলন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo টঙ্গীর পোশাকশ্রমিকরা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ ওএমএস চালু: এমপি রনি Logo কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা সহ যুবক আটক
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে কালিহাতীতে আনন্দ মিছিল

Reporter Name / ১৫১ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আব্দুল মোনায়েম মুন্না সভাপতি, নুরুল ইসলাম নয়ন এমপি সাধারণ সম্পাদক এবং কালিহাতীর কৃতি সন্তান মো. মাহবুবুর রহমান মাহী সহ-গ্রাম সরকার বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার বিকেলে কালিহাতী উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আনন্দ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নিয়ে নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলী রেজা, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, সালমান ফারিসি টিটু, খন্দকার ইকবাল, আসিফুর রহমান মিথুনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটি যুবদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী নেতৃত্বের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবে। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠন তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী হবে এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, কালিহাতীর সন্তান মো. মাহবুবুর রহমান মাহীর কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্তি এ অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা সৃষ্টি করেছে। তার এ অর্জনে কালিহাতীবাসী গর্বিত।

মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফলতা কামনা করেন।পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের সাংগঠনিক অগ্রগতি, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয় সমৃদ্ধি কামনা করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST