সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

রাণীশংকৈলে পার্টনার কংগ্রেস২০২৬অনুষ্ঠিত

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬, ৮:২৫ অপরাহ্ন

একে আজাদ রানীশংকৈল প্রতিনিধি :

এবং আপনারা ধন্যবাদ পরিচালনা কমিটি
কৃষি, পুষ্টি, উদ্যোক্তা সৃষ্টি ও জলবায়ু সহনশীল গ্রামীণ উন্নয়নকে এগিয়ে নিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”।

২০২৫-২০৩০ অর্থবছরে বাস্তবায়নাধীন “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার )” প্রকল্পের আওতায় উপজেলা কৃষি অফিস এ কংগ্রেসের আয়োজন করে।

সোমবার (১১ মে) বিকালে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রোগ্রামের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল ইসলাম। তিনি স্বাগত বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিশ্চিত করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,পার্টনার প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্চয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহামুদুন নবী পান্না বিশ্বাস। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুর মুজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মুনছুর আলম রাজু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম ও আবুল হোসেন, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস এবং সদস্য সচিব আনার কলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করতে আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থা, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। তারা আশা প্রকাশ করেন, “পার্টনার ” প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক, নারী উদ্যোক্তা ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর পরিবর্তন আসবে।

এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক-কৃষাণী, উন্নয়নকর্মী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST