বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লির দু’টি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন

Reporter Name / ১১৯ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ৮:৫২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর ও রায়েদ ইউনিয়নের আমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ কয়লা চুল্লির দু’টি কারখানা ভেঙে ঘুড়িয়ে দিয়েছে। ৩০ নভেম্বর রোববার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদুল হকের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রকিবুল হাসান ও কাপাসিয়া ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর মাহফুজুর রহমান। এছাড়া কাপাসিয়া থানার পুলিশ সদস্য ও আনসার সদস্যরা সার্বিক ভাবে সহযোগিতা করেন।
জানা যায়, একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত এলাকার সবুজ বনাঞ্চল থেকে কাঁচা কাঠ কেটে বিশেষ ধরনের চুল্লিতে পুড়িয়ে কয়লা তৈরি করে আসছিলো। অনুমোদনহীন অবৈধ ক্ষতিকর চুল্লির প্রভাবে একদিকে যেমন বন্যপ্রাণিরা ঠিকানা বিহীন হয়ে পড়ছিল এবং জীববৈচিত্র্যের উপর বিরূপ প্রভাব পড়ছিল।
স্থানীয়রা জানান, অনুমতি বিহীন অবৈধভাবে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির স্তুপ আকৃতির বিশেষ ধরনের চুলা থেকে নির্গত বিষাক্ত ঝাঁজালো দূর্গন্ধযুক্ত কালো ধোয়া বাতাসে ছড়িয়ে পরে। এতে পরিবেশ দূষিত হচ্ছিল। অনেকে শ্বাসকষ্টেও ভুগছিলেন।
সহকারী কমিশন (ভূমি) মো. নাহিদুল হক বলেন, পরিবেশগত দিক থেকে কাপাসিয়া অত্যন্ত সুন্দর। পরিবেশ নষ্ট হয় এমন কোন কাজ প্রশাসন হতে দেবে না। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে অবৈধ কয়লা চুল্লির দু’টি কারখানায় অভিযান চালিয়ে ভেঙে ঘুড়িয়ে দেওয়া হয়েছে এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST