সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo সাত খামার ফাজিল মাদ্রাসায় পহেলা বৈশাখ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Logo রাণীশংকৈলে নির্মাণাধীন ছাদের শাটারিং খুলতে গিয়ে সেফটি ট্যাংকে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় জামায়াতের মাদক, গরু চুরি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে মাদক, গরু চুরি ও সন্ত্রাসী বিরোধী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। ২০ আগস্ট বুধবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্তে মানববন্ধন শেষে সদর রোডে একটি বর্ণাঢ্য বিশাল শোভাযাত্রা বের করে।
পরে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনে মাদক, সন্ত্রাস ও গরু চুরি প্রতিরোধসহ ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। এসময় উপজেলা জামায়াতের আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লার সভাপতিত্বে আইনশৃঙ্খলা রক্ষার্থে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও গাজীপুর -৪, আসনে জামায়াত মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আইউবী। বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেন, এসিস্ট্যান্ট সেক্রেটারি আবুল ফাত্তাহ প্রমূখ।

তাদের ৭ দফা দাবিগুলো হলো-
যতো দ্রুত সম্ভব কাপাসিয়ার সকল মাদক ব্যবসায়ী এবং মাদকসেবীদের গ্রেফতার করতে হবে, মাদক ব্যবসার আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিতে হবে, মাদক প্রবন এলাকায় পুলিশী টহল ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, গরু চুরি বন্ধে রাতের বেলায় পুলিশের বিশেষ টহল ও নিরাপত্তা চৌকির ব্যবস্থা করতে হবে, বিগত তিন মাসের গরু চুরির ঘটনাগুলো বিশেষ তদারকির মাধ্যমে তদন্ত করে গরু চোর চিহ্নিত করতে হবে, মাদক এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যে সকল হত্যার ঘটনা ঘটেছে দ্রুত বিচার আইনে সে সকল ঘটনায় দায়ীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, যে সকল প্রভাবশালী মহল এবং রাজনৈতিক শক্তি এ ধরনের অপকর্মে সহযোগিতা করছে তাদের চিহ্নিত করে গ্রেফতার করতে হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST