সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় টোক শরীফ মমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৩১ পূর্বাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক শরীফ মমতাজ উদ্দীন আহমেদ ডিগ্রি কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে গত শনিবার কলেজ ক্যাম্পাসে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে চারতলা নতুন একাডেমিক ভবনের প্রথম পর্যায়ে ৩টি কক্ষের প্রস্তুতি গ্রহণ করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান।
কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আঃ লতিফ খন্দকার, উপ-সহকারী প্রকৌশলী আফরোজা, টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল, সাধারণ সম্পাদক মোঃ সামসুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান সবুর, ব্যাংকার শরীফ মোহাম্মদ সোহেল প্রমুখ। এর আগে প্রধান অতিথি শাহ রিয়াজুল হান্নান কলেজ ক্যাম্পাসে পৌঁছালে কর্তৃপক্ষ তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান।

নরসিংদীর রায়পুরার ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ট্রো কন্সট্রাকশনের তত্ত্বাবধানে চারতলা ভিত্তির উপর তিনটি কক্ষ নির্মাণের প্রস্তুতি গ্রহণ করেছেন। এতে স্যানিটেশন, পানি এবং ইলেক্ট্রিফিকেশনের ব্যবস্থা রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ মে গাজীপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসিফুর রহমান স্বাক্ষরিত কার্যাদেশ প্রদান করা হয়। এতে আগামী একবছরের মধ্যে উল্লেখিত কাজ সম্পন্ন করার জন্য বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST