শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় তারুণ্যের উৎসব অনুষ্ঠিত

Reporter Name / ২৩১ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৫ জানুয়ারি বুধবার দিনব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়েছে। এতে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন ধরণের প্রতিযোগিতামূলক ও সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নেন। পরে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম।
জানা যায়, বুধবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে তরুণ তরুণীদের অংশগ্রহণে ১৫টি স্টলে একটি মেলার উদ্বোধনের মধ্যদিয়ে তারুণ্যের উৎসব শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী, যুব সমাবেশ, পরিচ্ছন্নতা অভিযান, প্লাস্টিক পণ্যের বিকল্প ব্যবহারে উৎসাহ প্রদান, সন্ত্রাস, মাদক ও শব্দ দূষণ বিরোধী প্রচারণা, মৎস্য অফিসের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা, তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ উৎসবে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা শেফাউল হক, উপজেলা বিআরডিবি সভাপতি ও বিএনপি নেতা সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক রাশেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মামুনুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফ উল্লাহ্, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকির মনি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামীমা আরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিনব্যাপী তারুণ্যের উৎসব পালিত হয়। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার লোকজনের সরব উপস্থিতি ছিল দৃশ্যমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST