শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন

Reporter Name / ২৬১ Time View
Update : সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়ায় সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে দুইদিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উদ্বোধন করা হয়েছে।
”জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। পরে অতিথিরা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থাপিত উদ্ভাবিত প্রযুক্তি স্টল পরিদর্শন করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ মাইন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতিকুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফ উল্লাহ্, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আরিফ সরকার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ।

মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, বর্ণমালা স্কুল ও কলেজ, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল, এম এ মজিদ সায়েন্স কলেজ, আলহাজ্ব রেজাউল হক মহিলা কলেজ, রানীগঞ্জ হাই স্কুল, ঘাগটিয়া চালা উচ্চ বিদ্যালয়, তারাগঞ্জ হরেন্দ্র নারায়ণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, বরুন উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST