বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo রূপগঞ্জে ট্রাকচাপায় নিহত ১, আহত ১ Logo ঢাকাস্থ ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ Logo সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল, ‘নৈরাজ্য ও সন্ত্রাসের’ প্রতিবাদে সরব নেতাকর্মীরা Logo কাপাসিয়ায় ব্রিগে: হান্নান শাহ্’র দশম মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় প্রতিষ্ঠান ও কৃষকের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

Reporter Name / ৪৬ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬, ৯:৩১ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে বিনামূল্যে লেবু, আম, সুপারী সহ বিভিন্ন জাতের প্রায় সাড়ে ৫ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০ জুলাই সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবী।

গাছের চারা ও সার সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাফিজুল হক। কৃষকদের উদ্দেশ্য স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন।
কৃষি অফিস সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থ বছরে লেবুর উৎপাদন বৃদ্ধি এবং বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে কৃষি প্রণোদনা ও বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ১’শ জন কৃষকের মাঝে লেবুর চারা ও জৈব সার বিতরণ করা হয়েছে। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কৃষক ও প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে গাছ/বৃক্ষের চারা, জৈব সার এবং বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। লেবু ফসলের ক্ষেত্রে কৃষক প্রতি ৫টি লেবু চারা এবং ৩০ কেজি জৈব সার সহায়তা প্রদান করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলার ৫’শ ৮২ জন কৃষকের মাঝে কৃষক প্রতি ৫টি গাছের চারা, ২৫ কেজি জৈব সার এবং ৫টি করে বাঁশের খুঁটি সহায়তা দেয়া করা হয়।
উপজেলার ৯৭ টি প্রতিষ্ঠানের মাঝে বিনামূল্যে প্রত্যেকটিতে ২০ টি গাছ/ বৃক্ষের চারা, ১’শ কেজি জৈব সার এবং ২০ টি বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। আগামী ৫ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির আওতায় কাপাসিয়া উপজেলায় মোট ৪ হাজার ৮’শ ৫০ টি গাছের চারা, জৈব সার ও বাঁশের খুঁটি সহায়তা প্রদান করা হয়। এছাড়া ৫’শ টি লেবুর চারা ও জৈব সার সহায়তা প্রদান করা হয়।
আনুষ্ঠানিক ভাবে সহায়তা প্রদান কালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাকিল আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিক,
জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST