বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo খেলার ছলে জলবায়ু শিক্ষা: উলিপুরে শিশু-তরুণদের ব্যতিক্রমধর্মী প্রীতি ফুটবল ম্যাচ Logo প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ Logo সাবেক সফল কমিশনার আবুল কালাম আজাদ আর নেই Logo কাপাসিয়ায় প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ Logo কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন, প্রান্তিক কৃষকদের সহায়তায় নতুন উদ্যোগ Logo মনোহরদী থানা পুলিশের অভিযানে বিমানবন্দর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার Logo সিলেটে নানা আয়োজনে বরণ করা হচ্ছে ১৪৩৩ বঙ্গাব্দ Logo চাঁপাইনবাবগঞ্জের ‘ব্যানানা ম্যাঙ্গো’ বছরে দুবার ফলন ও রপ্তানির স্বপ্নে বিভোর পলাশ Logo মনোহরদী থানার ওসি শাহিনুল ইসলামের বদলি Logo টঙ্গীতে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেপ্তার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ১১:১৪ অপরাহ্ন

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর নেতৃত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, কাপাসিয়া থানা প্রশাসন, উপজেলা অফিসার্স ক্লাব, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেনের নেতৃত্বে সাংবাদিকবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, কাপাসিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, আনসার ভিডিপি দল, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, কাপাসিয়া উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৮টায় কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং বেলুন ও কবুতর উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু করেন উপজেলা নির্বাহী অফিসার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে থানা পুলিশ, আনসার ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, হরিমঞ্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাউৎকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রায়নন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাবুর সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা কমপ্লেক্স কিন্ডারগার্টেন সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম, সহকারী কমিশনার ভূমি মোঃ নাহিদুল হক, থানার ওসি) মোঃ শাহীনুর আলম সহ আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন। অনুষ্ঠানের প্রাণবন্ত পরিচালনা করেন সহকারী উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১১টায় পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, সম্মাননা ও উপহার প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ কালীন কমান্ডার কামাল উদ্দিন নান্নু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান, কাপাসিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুর আলম পিপিএম, বীর মুক্তিযোদ্ধা এম এ হাশেম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এম এ গণি, মুক্তিযোদ্ধা সন্তান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান, আজগর রশীদ খান, সিরাজ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মোঃ মফিজ উদ্দিন।
এছাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মোক্তালিব, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ মাহবুব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহফুজুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন, উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম, আইসিটির সহকারী প্রোগ্রামার নিলুফার ইয়াসমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ এজাজ মিয়া, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি, জনস্বাস্থ্য প্রকৌশলী রেজাউর রহমান মিঠু, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রহিমা বেগম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে বিকালে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও সুধী একাদশ অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সবশেষ উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST