রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo কাপাসিয়ায় মাটির নিচ থেকে ৫’শ লিটার চোলাই মদ উদ্ধার, ৪ নারীসহ আটক ৭ Logo কালিহাতীতে মারধরের ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু Logo চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের নতুন কমিটির দায়িত্ব গ্রহণ Logo কাপাসিয়ায় ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত Logo শিবগঞ্জে ৫৯ বিজিবি’র অভিযান ১৫০ বোতল এসকাফ সিরাপসহ আটক ১ Logo যশোর যৌনপল্লীতে নারীকে আটকে রেখে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি Logo বাবা হত্যার বিচার চায় ৬ বছরের তৌকির, তুহিন হত্যার এক বছর পূর্তিতে মানববন্ধন Logo কালিহাতী বাসস্ট্যান্ডে নতুন সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন স্বস্তি ফিরবে মহাসড়কে Logo মনোহরদীতে ব্যবসায়ী মিজানুর রহমান মিজান হত্যার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় যুবদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১০:২০ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ আগস্ট শনিবার বিকালে উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম প্রান্ত থেকে ইউনিয়ন পরিষদ কার্যালয় চত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে।

উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য ও কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, তরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান সোহাগ বেপারী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন শিশির প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলুর বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এবং এর এক সপ্তাহ আগে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন সুলতানার বসতবাড়িতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। অথচ থানা পুলিশ এখনো পর্যন্ত কোনো অপরাধীকে সনাক্ত করতে পারেনি। এব্যাপারে প্রতিবাদ সভায় পুলিশকে দায়ী করে আগামী এক সপ্তাহের মধ্যে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ব্যর্থ হলে পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ করা হবে। প্রয়োজনে আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কাপাসিয়ার উপর দিয়ে কিশোরগঞ্জ যাবার পথে বিচার দাবি করে দৃষ্টি আকর্ষণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST