বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় স্মার্ট কার্ড বিতরণে বৈষম্যের অভিযোগে বিএনপি’র অসন্তোষ

Reporter Name / ২৩৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৫:৫৯ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) :

গাজীপুরের কাপাসিয়া উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্যের অভিযোগ করে বিএনপি নেতৃবৃন্দ অসন্তোষ প্রকাশ করেছেন। ১৯ নভেম্বর মঙ্গলবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে তালিকা বাদ দিয়ে মুখচেনা কিছু কার্ড বিতরণ করার অভিযোগ উঠেছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত স্মার্ট কার্ড বিতরণ অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নূরুল আমিন সভাপতিত্ব করেন। উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার ফকিরের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মাহবুব রহমান ভূঁইয়া। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন থানার ওসি (তদন্ত) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এফ এম কামাল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সিয়াম হোসেন রাকিব প্রমূখ ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা খালেদ সাইফুল্লাহ ।
অনুষ্ঠানে উপস্থিত কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু জানান, সোমবার নির্বাচন অফিসার ফোন করে তাদের কাছ থেকে ৪০ জনের একটি তালিকা তৈরি করেন। স্মার্ট কার্ড বিতরণের জন্য সবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জমা রাখেন। কিন্তু অনুষ্ঠানে আলোচনার শেষ পর্যায়ে নামমাত্র কয়েক জনের নাম ঘোষণা করেন এবং কার্ড বিতরণ করেন। এতে বিএনপির সিনিয়র বেশ কয়েকজন নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত থাকলেও কার্ড বিতরণ করা হয়নি। পরে উপস্থিত উর্ধ্বতন কর্মকর্তারা বিএনপি নেতৃবৃন্দের প্রশ্নের সম্মুখীন হন এবং তোপের মুখে পড়েন। এতে কিছুটা হট্টগোল সৃষ্টি হয়।

অফিস সূত্র জানায়, কাপাসিয়া উপজেলার সকল ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র অফিসে সংরক্ষিত আছে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানের জন্য জমাকৃত তালিকা অনুযায়ী সময়ের স্বল্পতার কারণে সবার কার্ডগুলো খোঁজে বের করা সম্ভব হয়নি। খুব দ্রুততম সময়ের মধ্যে একযোগে ইউনিয়ন পর্যায়ে সকলের স্মার্ট কার্ড বিতরণ করা হবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST