শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান Logo রূপগঞ্জে ভায়েলা-মিয়াবাড়ী বেসরকারি স্কুল সরকারি করার দাবিতে মানববন্ধন Logo কাপাসিয়ায় স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে অনুদানের চেক বিতরণ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ২৫৭ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:৩৭ অপরাহ্ন

এ এইচ সবুজ, নিজস্ব প্রতিবেদক:

‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়ায় ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

কাপাসিয়া উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নাহিদুল হক।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার ফকির এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নের সমবায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- উপজেলা কেন্দ্রীয় সমবায় অ্যাসোসিয়েশন লিমিটেডের সভাপতি মো: সেলিম হোসেন আরজু, সবুজ বাংলা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: সাইদুর রহমান, অরুণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের মাঠকর্মী নাসিমা আক্তার, ধলাগড় কাঠাখালি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সদস্য মোফাজ্জল হোসেন খাঁন, বামনখোলা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নুরুল আমিন সিকদার, তরগাঁও ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল করিম বেপারী, কাপাসিয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মো: ইলিয়াস উদ্দিন সরকারসহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার ভূমি মো: নাহিদুল হক বলেন, সমবায় সমিতি থেকে কেবল ঋণ দিলেই হবেনা। পাশাপাশি ঋণ গ্রহিতাদেরকে সঠিক পরিকল্পনা দিতে হবে। যাতে করে সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করে তারা সফল হতে পারে।

উপজেলা সমবায় কার্যালয় সূত্রে জানা যায়, কেন্দ্রীয় সমবায় সমিতির সংখ্যা ১টি, প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা ( বিভাগীয়) মোট ৩৫১টি। এরমধ্যে কার্যকর ১২২টি এবং অকার্যকর ২২৯টি। প্রাথমিক সমবায় সমিতির সংখ্যা (পউবো) ২৪৩টি। এরমধ্যে অকার্যকর ২৪৩টি। এছাড়াও আশ্রয়ণ (প্রকল্প) সমবায় সমিতির সংখ্যা ২টি এবং নতুন আশ্রয়ণ সমবায় সমিতির সংখ্যা ৬টি।

এসময় উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও সমবায় সমিতি সদস্যদরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST