শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়ার ব্রাইট স্টার মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

Reporter Name / ৩০৬ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের বরুনস্থ “ব্রাইট স্টার মডেল একাডেমির” বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন খান। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ আইয়ুবুর রহমান ও কাউসার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন বরুন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ফজলুল হক সরকার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোতাহার হোসেন সরদার, কোহিনুর হাই স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মোঃ দুলাল হোসেন শেখ, সমাজসেবক হাবিবুল্লাহ, সাবেক মেম্বারz মোঃ তাজউদ্দিন শেখ, ইলিয়াস উদ্দিন মিঠু, যুবদল নেতা আনোয়ার হোসেন প্রমুখ ।প্রধান শিক্ষক রিমা সুলতানা এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলমগীর সরকারের সার্বিক পরিচালনায় দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বর্ণাঢ্য আয়োজনে ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে আমন্ত্রিত অতিথিরা প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করেন। ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত কোমলমতি শিক্ষার্থীদের উৎসাহিত ও অনুপ্রাণিত করার জন্য বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST