শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া ইউএনও’র নাম ভাঙ্গিয়ে মোবাইল ফোনে চাঁদাবাজির অভিযোগ

Reporter Name / ৩২৬ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ১১:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধিঃ

একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ভাঙ্গিয়ে বিভিন্ন কাজের কথা বলে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এতে রিতীমত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন উপজেলা প্রশাসন।

গত ৭ নভেম্বর তামান্না তাসনীম কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে যোগাযোগদানের পর থেকে একটি মহল প্রশাসনিক কর্মকাণ্ডে বাঁধা সৃষ্টি করতে পরিকল্পিত ভাবে এমন কান্ড ঘটিয়েছে বলে প্রশাসন সূত্রে জানাগেছে।

বিষয়টি নজরে আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জনসচেতনতা মূলক একটি বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উপজেলা প্রশাসনের। এতে বলা হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা, কাপাসিয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট ০১৭০৭৪১১৭৩০ নম্বরে কিংবা একাধিক মোবাইল নম্বর থেকে বিভিন কাজের বিনিময়ে টাকা চাওয়া হচ্ছে। যাহা আদৌ সঠিক না। এটি একটি প্রতারক চক্রের কাজ। এর সাথে উপজেলা নির্বাহী অফিসার মোটেও জড়িত না। উপজেলার সর্ব সাধারণকে এ বিষয়ে সচেতনতা অবলম্বন করে তাদের কথায় কোন রকম অর্থনৈতিক লেনদেন না করে এদের আইনের নিকট সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।

সিংহশ্রী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ল্ডের সদস্য মো. রফিক উদ্দিন লিটন বলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে একটি অপরিচিত নাম্বারে (০১৭০৭৪১১৭৩০) আমার ওয়ার্ডের নামিলা গ্রামের হুমায়নের কাছ থেকে ৪৪ হাজার টাকা হাতিয়ে নিছে। আরেকজন মুক্তিযুদ্ধার নূরুল ইসলামের কাছে মোটা টাকা দাবি করেছে বলে তিনি জানান।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না তাসনীম জানান, কেউ বিভ্রান্ত না হয়ে সবাইকে সাবধান থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি ইতিমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতারক চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ কে (ওসি) অবহিত করা হয়েছে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হবে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন বলেন, উপজেলা নির্বাহী অফিসারের নামে কে বা কারা একটি মোবাইল নম্বর থেকে বিভিন্ন ব্যক্তির নিকট টাকা দাবি করে। এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার তামান্না তাসনীম বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানায়। পরবর্তীতে তথ্য প্রযুক্তির ব্যবহার করে প্রাথমিক ভাবে জানাগেছে ওই প্রতারক চক্রটি লাঙ্গলকোট এলাকার বাসিন্দা। তাদের লাস্ট লোকেশনও লাঙ্গলকোট এবং জাতিয় পরিচয় পত্রও ওখানের বলে শনাক্ত করতে সক্ষম হয়েছেন বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST