শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo রূপগঞ্জের হাটাব চাঁদের টেক গ্রামের হাবিবার বিরুদ্ধে আদালতের হাজিরার নির্দেশ Logo কেন্দ্রীয় নির্দেশে টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্বহাল খোকন মিয়া Logo চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত Logo তালিমুল কুরয়ান কালমেঘ জান্নাতবাগ মাদ্রাসায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত Logo কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়কের বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলা Logo চাঁপাইনবাবগঞ্জে নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে জামায়াতের মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহিদ ও বীরদের সম্মাননা প্রদান Logo চারান উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন, এডহক কমিটির পরিচিতি অনুষ্ঠিত Logo রাণীশংকৈল বন্য প্রাণীর আক্রমণে দশজন আহত এলাকাবাসী আতঙ্কগ্রস্ত 
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কাপাসিয়া উপজেলা বিএনপির দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১৬০ Time View
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩৭ অপরাহ্ন

এফ এম কামাল হোসেন,কাপাসিয়া (গাজীপুর):

গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে “রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা”, বিশেষ দোয়া ও বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২১ মার্চ শুক্রবার ঐতিহ্যবাহী ‘কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ মাঠে ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ।

উপজেলা বিএনপির উদ্যোগে এযাবৎকালের সবচেয়ে বড় এবং জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিশাল আয়োজনে উপজেলার ১১ টি ইউনিটের বিভিন্ন পর্যায়ের ৬ সহস্রাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বিশাল মাঠ জুড়ে কানায় কানায় পরিপূর্ণ নেতাকর্মীদের উপস্থিতি, এ যেন এক অনন্য মিলন মেলায় পরিণত হয়েছে। দীর্ঘ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা একত্রিত হতে পারেন নি। দেখে মনে হচ্ছে আজ যেন নেতাকর্মীরা সুদে আসলে হিসাবটা বুঝে নিচ্ছেন।

কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার সার্বিক পরিচালনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ফ ম এমদাদুল হোসেন, জেলা বিএনপির নেতা আব্দুল করিম বেপারী, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফ ম মোমতাজ উদ্দিন রেনু, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাজহারুল ইসলাম, গাজীপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা শেফাউল হক, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও গাজীপুর মেট্রো জামায়াতের আমির সালাউদ্দিন আইয়ুবী, জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খান, জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এফ এম কামাল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মতিউর রহমান, মহসীন আলম রিটন, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সেলিম হোসেন আরজু, উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ ফরিদ শেখ, সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশির, সদস্য সচিব জাহিদুল ইসলাম জাহিদ, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা মোহাম্মদ সিদ্দক হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ।

এছাড়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, ওলামা দল সহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এবং বিভিন্ন শ্রেণিপেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ইফতারের পূর্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আরাফাত রহমান কোকো, প্রয়াত নেতা মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আসম হান্নান শাহ্ ও তাঁর সহধর্মিণী এবং উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের মরহুম নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা এবং দলের চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ অসুস্থ সকল নেতৃবৃন্দদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা সিদ্দিক হোসাইন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST