শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতিতে উৎসাহ-উদ্দীপনায় দেবী দূর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব

Reporter Name / ২৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শরিফুল ইসলাম,টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের কালিহাতি উপজেলায় উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দূর্গোৎসব।

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে কালিহাতি কেন্দ্রীয় কালী মন্দির থেকে ঝিনাই নদীতে হাজারো ভক্ত দেবীকে বিদায় জানাতে জড়ো হন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দশমীর সকাল থেকেই উপজেলার বিভিন্ন মণ্ডপে বেজে ওঠে বিদায় বিষাদের করুণ সুর।

প্রথাগত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার জন্য দেবী দুর্গা স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন। নির্ধারিত সময় পর্যন্ত বাবার বাড়িতে কাটানোর পর তিনি আবার কৈলাসে ফিরে যান। এই পাঁচদিন ধরে ভক্তরা দেবীর বন্দনা করেন। বিজয়া দশমীতে পূজা উদযাপনের একটি প্রধান আচার হিসেবে নারীরা সিদুঁর খেলায় অংশ নেন। উপজেলার মণ্ডপ ও মন্দিরে দুর্গার পায়ে সিঁদুর নিবেদন করা হয়, যা ঐতিহ্যবাহী সিঁদুর খেলার অঙ্গ। এসময় হিন্দু নারীরা একে অপরের গায়ে সিঁদুর মেখে সমৃদ্ধির কামনা করেন।

কালিহাতি উপজেলার ১৭৫টি পূজা মন্ডপ থেকে পৃথকভাবে দুপুর ১২টা থেকেই প্রতিমা বিসর্জন শুরু হয়। বিসর্জনের সময় অনেক ভক্ত অশ্রুসিক্ত হন, আবার অনেকেই নেচে-গেয়ে আনন্দ প্রকাশ করেন।

বিসর্জন নির্বিঘ্ন ও নিরাপদ করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করায় পূজা আয়োজক কমিটি সন্তোষ প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST