শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কালিহাতীতে ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন

Reporter Name / ২৭৫ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫, ৮:৫৮ অপরাহ্ন

শরিফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধি : 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সালেংকা গ্রামে জাগির মামুদ মন্ডল ওয়াক্‌ফ স্টেটের ফসলি জমির মাটি অবৈধভাবে বিক্রির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ওয়াক্ফ স্টেটের শুভাকাঙ্খী ও গ্রামবাসী।

শনিবার বিকেলে জাগির মামুদ মন্ডলবাড়ি প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদুল ইসলাম শহীদ বলেন,  জাগির মাহমুদ মন্ডল জীবিত অবস্থায় এই ওয়াক্ফ স্টেটটি প্রতিষ্ঠা করেন। যার (নিবন্ধন নং: ১০৫৮০)। ওয়াক্ফ দলিল শর্ত অনুযায়ী তাদের পালকপুত্র কলিম উদ্দিন সরকার এই সম্পত্তির পরবর্তী মোতাওয়াল্লি হন। এরপর শর্ত ছিল যে পরিবারে যিনি বয়োজ্যৈষ্ঠ ও ধার্মিক হবেন তিনি হবেন মোতাওয়াল্লি।

এরই মধ্যে ওয়াক্ফ সম্মিত্তিকে কেন্দ্র করে গ্রাম দুটি ভাগে বিভক্ত হয়।  একটি পক্ষ মিথ্যা তথ্যের আশ্রয় নিয়ে কলিমউদ্দিন সরকারকে সন্তানহীন প্রমাণ করতে  এক নতুন মোতাওয়াল্লি নিয়োগের চেষ্টায় মামলা করে।

এরপর ধারাবাহিকভাবে আমজাদ হোসেন এবং সোহরাব মোতাওয়াল্লি হন।  কিন্তু সোহরাবের বিরুদ্ধে নানা দুর্নীতির প্রমাণ পাওয়া যায়। এরপর আওয়ামী সরকারের সাবেক এমপি আবদুল লতিফ সিদ্দিকীর ডিও লেটারে আব্দুল আজিজ মোতাওয়াল্লি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন আব্দুল আজিজ ১৫ বছর দায়িত্ব পালন করলেও তাঁর সময়ে ওয়াক্ফ স্টেটের আয়-ব্যায়ের কোন হিসাব দেননি এবং অবৈধভাবে সম্পত্তি আত্মসাৎ করেছেন।  গত দুই থেকে তিন বছর আগে আব্দুল আজিজ মারা যাওয়ার পরে এই ওয়াক্ফ স্টেটে বৈধ কোন মোতাওয়াল্লি নেই। কিন্তু আব্দুল আজিজ এর ছেলে মোসলেম উদ্দিন নিজেকে মোতাওয়াল্লি হিসাবে দাবি করে ওয়াক্ফ স্টেটের ফলনযোগ্য জমির শ্রেণি পরিবর্তন  করে  মসজিদ নির্মাণ করার কথা বলে অবৈধভাবে মাটি বিক্রি করছে,  যা পুরো ওয়াক্ফ স্টেটকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। তারা দাবি করেন মোসলেম উদ্দিনের মোতাওয়াল্লির কোন বৈধতা নেই।

তাদের অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মোসলেম উদ্দিন, লতিফ গংরা জাগির মামুদের মনোনীত কলিম উদ্দিনের ওয়ারিশগণদের বিভিন্ন ভয়ভীতি দেখান এবং হামলা করতে আসেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,  কলিম উদ্দিনের ছোট মেয়ে জাহানারা বেগম, নাতি তৌহিদ রশিদ, গ্রামবাসী জহিরুল হক দুলাল, চাঁন মাহমুদ, ইমান আলী মিয়া, জানোয়ার হোসেন ও হানিফা।

সংবাদ সম্মেলন থেকে  অবৈধ এ কর্মকাণ্ড বন্ধ করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়াও তারা প্রশাসনের প্রতি জমি রক্ষা ও ওয়াক্ফ স্টেটের স্বার্থ সংরক্ষণের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST