শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়া সদরে মাদক বিরোধী শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo মনোহরদীতে ৫০.৫৭ শতাংশ জমির দখল বাদী পক্ষকে বুঝিয়ে দিল প্রশাসন।
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় উদ্বোধন হয়েছে মাস ব্যাপি পর্যটন মেলা

Reporter Name / ২০৯ Time View
Update : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ৯:৩৭ অপরাহ্ন

আব্দুল মান্নান,পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর কুয়াকাটায় বহুল প্রতীক্ষিত মাসব্যাপি পর্যটন মেলা ২০২৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ৪টায় এই উৎসবের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক এবং অনুষ্ঠানের প্রধান অতিথি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

কুয়াকাটা প্রেসক্লাব ও ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় সার্বিক সহযোগিতা করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, কুয়াকাটা সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাবাব আহমেদ শিবলী, কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়া কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশনের সভাপতি এম এ মোতালেব শরীফ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা এ আয়োজনে বিশেষ ভূমিকা রেখেছেন।

মাসব্যাপি এ পর্যটন মেলা স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা পণ্যসামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করছেন। মেলায় মাসব্যাপি থাকছে বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ‘দি নিউ রাজধানী সার্কাস’ এবং নানা ধরনের রাইড।

জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ‘কুয়াকাটা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় স্থান। এই মেলা কুয়াকাটাকে দেশব্যাপি পরিচিত করতে সাহায্য করবে এবং পর্যটন শিল্পে নতুন গতির সঞ্চার করবে।

এ পর্যটন মেলা আজ (৮) জানুয়ারি থে ১ মাস চলবে কুয়াকাটায়। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটক এবং আসে পাশের স্থানীয় মানুষ আনন্দের সাথে এ পর্যটন মেলা উপভোগ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST