শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo কাপাসিয়ায় পোল্ট্রি ফার্মে বিষ প্রয়োগে সাড়ে তিনশো মুরগী হত্যা Logo চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

কুয়াকাটায় চলছে জমজমাট রাস উৎসব

Reporter Name / ২০৭ Time View
Update : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৬:১০ অপরাহ্ন

আব্দুল মান্নান, পটুয়াখালী প্রতিনিধিঃ

পটুয়াখালীর সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে হিন্দু সম্প্রদায়ের তিনদিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। এ রাস উৎসবের প্রতি বছরের ন্যায় এবার ও কুয়াকাটায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হচ্ছে । এদিকে রাস উৎসবকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা জোরদারে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্দিরের কর্মরত নীহার রঞ্জন মন্ডল জানান, রাস উৎসবকে কেন্দ্র করে আমাদের সকল আয়োজন চলতাছে। প্যান্ডেল সহ অন্যান্য কাজ করা হয়েছে , যাতে আমাদের তীর্থযাত্রীর এখানে আরাম বোধ করতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে ।

গত ১৪ তারিখ থেকে অনুষ্ঠান শুরু হয়েছে এবং আজ ১৫ তারিখ সব থেকে বেশি জনসমাগম হবে। বিকালের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, গীতা পাঠ, সন্ধ্যারতি, রাস রিলার উপর আলোচনা, কীর্তন অনুষ্ঠান, মঙ্গল আরতি, ১৬ নভেম্বর গঙ্গা স্নানের মধ্য দিয়ে সূর্য উদয়ের সাথে সাথে রাস উৎসব শেষ হবে।

এই রাস উৎসবকে আরো জমজমাট করতে উপজেলা প্রশাসন, কলাপাড়া ও কুয়াকাটা যৌথ ভাবে আয়োজন করা হয়েছে (৩) দিন ব্যাপি সাংস্কিতিক আনুষ্ঠান। এ অনুষ্ঠান প্রতিদিন সন্ধা থেকে চলবে।

রাস মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে কুয়াকাটাসহ আশপাশের এলাকা। নিরাপত্তা নিয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তরিকুল ইসলাম বলেন, গতবছরের চেয়ে এবছর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করতেছে। কয়েকটি টিমে ভাগ হয়ে তারা দায়িত্ব পালন করতেছে।

রাস মেলা কমিটির সভাপতি কাজল বরন দাস জানান, আমরা স্থানীয় ও প্রশাসন সহ বিভিন্ন মানুষের সহযোগিতা পাচ্ছি, আশা করছি সুন্দর ভাবে রাস উৎসব পালন শেষ করতে পারবো।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, এবারের রাস উৎসবে পূণ্যার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কুয়াকাটার গুরুত্বপূর্ণ স্থানসহ উৎসব এলাকায় সিসি ক্যামেরা স্থাপনসহ র‌্যাব- সেনাবাহিনী, পুলিশের যৌথ টিম এবং সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে ।

কুয়াকাটার পৌর প্রশাসক কৌশিক আহমেদ জানান, প্রতি বছরের চেয়ে এবার একটু ভিন্নভাবে রাসমেলা উদযাপন করতে এ আয়োজন। জেলা প্রশাসকের নেতৃত্বে সার্বিকভাবে সিসি ক্যামেরার আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তদারকি করা হচ্ছে। আশাকরি সুন্দরভাবে উদযাপিত হতে যাচ্ছে এ মেলা।

সমুদ্র সৈকত কুয়াকাটায় গত বৃহস্পতিবার গত (১৪ নভেম্বর) থেকে আগামী শনিবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে এই রাস উৎসব। পূর্ণিমা তিথি অনুযায়ী, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে মূল রাস উৎসব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST