শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরায় চুরি-ছিনতাই ও সন্ত্রাস বন্ধে ১০ দফা দাবিতে মানববন্ধন

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৪২ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক :

গাজীপুরে চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষ, ব্যবসায়ী ও পোশাকশ্রমিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন এলাকাবাসী, ব্যবসায়ী ও শ্রমিকরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরা এলাকায় দিন দিন চুরি, ছিনতাই এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাটের ঘটনা বাড়ছে। বিশেষ করে গভীর রাত থেকে ভোর পর্যন্ত ব্যবসায়ী ও পোশাকশ্রমিকেরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে চলাচল করছেন। এতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য ব্যাহত হচ্ছে।
বক্তারা বলেন, তাঁরা কোনো সংঘাত চান না; চান আইনের শাসন, জানমালের নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা। এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কাছে ১০ দফা দাবি তুলে ধরেন তাঁরা।
দাবিগুলোর মধ্যে রয়েছে—ব্যবসায়ী ও ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা, অস্ত্রধারী অপরাধী ও ছিনতাইকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার, রাত ৩টা থেকে সকাল ৭টা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের বিশেষ টহল জোরদার, গাজীপুরা বাসস্ট্যান্ডে সিসিটিভি ক্যামেরা স্থাপন, পোশাকশ্রমিকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ এলাকায় পুলিশি চেকপোস্ট স্থাপন, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা সচল রাখা ও দ্রুত ফুটেজ সংগ্রহের ব্যবস্থা, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণে হয়রানি বন্ধ এবং প্রশাসন, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে যৌথ নিরাপত্তা কমিটি গঠন।
বক্তারা আরও বলেন, গাজীপুরা বাসস্ট্যান্ড, ২৭ টেক্সটাইল গেটের মোড়, স্যাটার্ন টেক্সটাইলের সামনে এবং হবলন ফ্যাক্টরির পেছনের এলাকাগুলো অপরাধপ্রবণ হিসেবে চিহ্নিত করে সেখানে নিয়মিত পুলিশি টহল ও নজরদারি বাড়াতে হবে।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে বক্তারা বলেন, এলাকার প্রকৃত নিরাপত্তাহীনতার চিত্র গণমাধ্যমে তুলে ধরে প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি প্রশাসনের প্রতি দ্রুত সরেজমিনে এলাকা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। অন্যথায় দাবি আদায়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য দেন ৫১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ড. মো. সজিব খান, শাহীন আলম, ব্যবসায়ী আবুল শিকদার, জুয়েল, আবদুর রাজ্জাক, আনোয়ার হোসেন, মামুন ও ইউনুসসহ স্থানীয় ব্যক্তিরা।
মানববন্ধন থেকে ‘ছিনতাইমুক্ত গাজীপুরা’, নিরাপদ ব্যবসা ও কর্মস্থল এবং রাতে নির্বিঘ্নে চলাচলের নিশ্চয়তা দাবি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST