রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন Logo কাপাসিয়ায় “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬” কর্মসূচির উদ্বোধন Logo কাপাসিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় Logo বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে মাদক অপরাধে ৫ জনের কারাদণ্ড Logo মেয়র-কাউন্সিলর বদলেছে, বদলায়নি সড়কের দুর্ভোগ | স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিদিনের ভোগান্তি Logo লংমার্চ করে যদি গ্যাস বিদ্যুতের সমাধান করা যেত তাহলে আমরাই সবার আগে লংমার্চ করতাম: প্রধানমন্ত্রী Logo গাজীপুরে সাংবাদিকবৃন্দের সাথে পুলিশ সুপারের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  Logo কাপাসিয়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী শামীম সরকার ইয়াবা ও টাকাসহ গ্রেফতার Logo যশোর শিক্ষা বোর্ডে১৬৮৪ শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণের ফল পরিবর্তন Logo জামালপুরে আসামীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ১২৫ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬, ৯:২২ অপরাহ্ন

আশিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন ২৭ নম্বর ওয়ার্ডের চৌরাস্তা ধরপাড়া এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট” ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি।
বৃহস্পতিবার (২০ মে) দুপুর ২টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ করেন। পাশাপাশি জলজ সম্পদ সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় মাছের পোনা অবমুক্ত করেন।
পরে প্রধান অতিথি হিসেবে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “দুর্যোগপ্রবণ বাংলাদেশে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা গড়ে তোলা সময়ের দাবি। গবেষণা, প্রশিক্ষণ ও দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় দেশের সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, নতুন এ ইনস্টিটিউট দুর্যোগ ব্যবস্থাপনা খাতে গবেষণা কার্যক্রম সম্প্রসারণ, প্রশিক্ষণ প্রদান এবং আধুনিক প্রযুক্তিনির্ভর দুর্যোগ মোকাবিলা ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে দুর্যোগ বিষয়ে সচেতন ও দক্ষ করে তুলতেও প্রতিষ্ঠানটি কার্যকর অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাদুল হাবিব দুলু, এম ইকবাল হোসেইন, মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খান, গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান এবং বিরোধীদলীয় সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, নতুন এ প্রতিষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা খাতে দেশের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST