মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনার পূর্বধলায় নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় এক নারী ও এক শিশু মৃত্যু Logo কাপাসিয়ায় পুরাতন ব্রহ্মপুত্রে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু Logo মাছের খামারে চাঁদা দাবি, ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি Logo ঠাকুরগায়ে হাত পা বাধা অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার Logo মাধবপুরে মাদকসেবনে বাধা দেওয়ায় হামলার অভিযোগ আহত ১ ‎ Logo কাপাসিয়ায় ঈদুল আযহা উপলক্ষে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত Logo নেত্রকোনা চল্লিশায় বাস অটো রিক্সায় মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩,গুরতর আহত ৫ Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত Logo দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান Logo চাঁপাইনবাবগঞ্জে ROLE_উত্তরিয়’র ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক সেমিনার
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

গাজীপুরে নাশকতার বলি ট্রেন

Reporter Name / ৪৯২ Time View
Update : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৪:০৭ পূর্বাহ্ন

গাজীপুরের জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের ভাওয়াল রেল স্টেশনে ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ওই সড়কে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় একজন নিহত এবং ৭ জন আহত হয়েছেন। নিহত যাত্রীর নাম মো: আসলাম মিয়া (৪৫)। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। আহত ৭ যাত্রীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার সকালে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতেহ মো: শফিকুল ইসলাম এবং গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রেল লাইনের বেশ কিছু অংশ কেটে ফেলে। যার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সুপার কাজী শফিকুল আলম জানান এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার হানিফ আলী বলেন, বুধবার ভোররাত চারটা থেকে সোয়া চারটার দিকে রাজেন্দ্রপুর স্টেশন ছেড়ে আসে ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেক্স ট্রেন। কিছুদূর যাওয়ার পরপরই ইঞ্জিনসহ ৫টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্বৃত্তরা রেল লাইন কেটে ফেলায় এমন দুর্ঘটনা ঘটেছে। এতে জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো উদ্ধার করার পরেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST