শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
Logo মনোহরদীতে যুব জামায়াতের উদ্যোগে ৮ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ঘোড়াঘাট সাধনা পেট্রোল পাম্পো ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রির দায়ে ফিলিং স্টেশনকে ২০হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

সোহেল তানভির ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি নির্দেশনা অমান্য করে ফুয়েল কার্ড ছাড়াই অনিয়মতান্ত্রিকভাবে তেল বিক্রির দায়ে একটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার ‘মেসার্স সাধনা ফিলিং স্টেশন’-এ এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ফুয়েল কার্ড ছাড়া বিপুল পরিমাণ ডিজেল বিক্রির অপরাধে ফিলিং স্টেশনের ম্যানেজার আব্দুল্লাহ আল মামুনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবানা তানজিন।
অভিযান সূত্রে জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ফুয়েল কার্ড ছাড়া তেল বিক্রিতে নিষেধাজ্ঞা থাকলেও তা অমান্য করে আসছিল প্রতিষ্ঠানটি। অভিযানের শুরুতে ফিলিং স্টেশনের মালিক রাজিব কুন্ডু ও সংশ্লিষ্টরা বিষয়টি অস্বীকার করার চেষ্টা করেন। তবে অনিয়মের বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন জানান, নিয়ম বহির্ভূতভাবে তেল বিক্রির অভিযোগে এই জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একই সাথে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST