শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

চট্টগ্রামে ফের ট্যাংকারে আগুন, উদ্ধার ৩৬:

Reporter Name / ৩১৯ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১১:৪৩ পূর্বাহ্ন

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ‘এমটি বাংলার সৌরভ’ নামের ট্যাংকারে আগুন লেগেছে। গতকাল ৪ অক্টোবর শুক্রবার দিবাগত মধ্যরাত ১ টায় এ ঘটনা ঘটে।

রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) এ ট্যাংকার থেকে ৩৬ নাবিককে উদ্ধার করা হয়েছে। ট্যাংকারটিতে ৪২ নাবিক ছিলেন বলে জানায় বিএসসি।
কোস্টগার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান গণমাধ্যমকে বলেন, শুক্রবার দিবাগত রাত ১২টা ৫০ থেকে ৫৫ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।

তিনি জানান, সাগরে টহলরত কোস্টগার্ডের মেটাল শার্ক নামের স্পিডবোট গিয়ে প্রথমে উদ্ধার অভিযান শুরু করে।
মোট চারটি স্পিডবোট দিয়ে ৩৬ জনকে উদ্ধার করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কোস্টগার্ডের একটি টাগবোট সেখানে গিয়েছে বলে জানান তিনি।
আবরার হাসান জানান, বাংলার সৌরভ ট্যাংকারে তেল ছিল কি না, তা নিশ্চিত করা যায়নি। কোস্টগার্ড আগুন নিয়ন্ত্রণ এবং নাবিকদের উদ্ধারে কাজ করছে। এতে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত সোমবার বন্দরে নোঙর করে রাখা বিএসসির ‘এমটি বাংলার জ্যোতি’ নামে আরেক ট্যাংকারে আগুন লাগে। সেই আগুনে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

এদিকে পরপর দুটি জাহাজে আগুন লাগাতে বিএসসি’র সক্ষমতা ও নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট মহল এ বিষয়ে কার্যকর পদক্ষেপের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST