রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
Logo সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ Logo ফুটপাত উচ্ছেদে পরিকল্পনার অভাব Logo অবশেষে বাড়ল জ্বালানি তেলের দাম : লিটারে সর্বোচ্চ ২০ টাকা বৃদ্ধি, কার্যকর রোববার থেকে Logo জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান Logo কাপাসিয়ায় একই পরিবারের সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৩ জন পিএইচডিধারী Logo রূপগঞ্জে এতিম শিক্ষার্থীদের সঙ্গে সময় টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo বাগমারায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন Logo চিকিৎসার অভাবে মৃত্যুশয্যায় গুনি সাংবাদিক সাজ্জাদ হোসেন Logo কাপাসিয়ায় বিএনপি নেতা অপহরণ ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ Logo নেত্রকোনায় জনস্বাস্থ্য ও পুষ্টিমান উন্নয়নে পূর্বধলায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

ছালেহাবাদ দাখিল মাদ্রাসায় নতুন কমিটি গঠন: সভাপতি নির্বাচিত হাসান আহমেদ

Reporter Name / ২৫২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৯:৫৩ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ

‎‎মাধবপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদ মুহিয়্যুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার নতুন কমিটি গঠন করা হয়েছে।
‎বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের গভর্নিং বডিও ম্যানেজিং কমিটির ৯সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দিয়েছেন বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সালেহ আহমেদ।
‎মন্গলবার ২৫আগষ্ঠ এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান আহমেদ।
‎‎

এছাড়াও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল হাই, দাতা সদস্য মো. আব্দুল ওয়াহেদ, অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মহব্বত আলী, মো. সাহেদুল আলম ও মো. হাবিবুর রহমান। সাধারণ শিক্ষক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আব্দুল ওয়াহেদ চৌধুরী ও মো. ইমরান হাসান।

‎নবনির্বাচিত সভাপতি হাসান আহমেদ একজন ইসলামিক চিন্তাবিদ ও সমাজসেবক। তিনি দীর্ঘ দিন ধরে ফ্রেন্ডস সোশ্যাল ফাউন্ডেশন (FSF) এর সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের মরহুম মর্তুজ আলীর সুযোগ্য পুত্র।

‎দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে হাসান আহমেদ বলেন, “ঐতিহ্যবাহী প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান ছালেহাবাদের এই দায়িত্ব আমার জন্য যেমন সম্মানের, তেমনি এটি একটি বড় আমানত। আমি সর্বোচ্চ চেষ্টা করবো মাদ্রাসার উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষক- শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে। আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের তৌফিক দেন। আপনাদের আন্তরিক দোয়া ভালবাসা ও সহযোগিতা সবসময় কাম্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST