রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক শোভাযাত্রা Logo সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক Logo মাধবপুরের কালিকাপুর-নোয়াগাঁও সমাজকল্যাণ যুব সংগঠনের উদ্যোগে মাদকমুক্ত সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু Logo চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ Logo কাপাসিয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু Logo সীমান্তে ২৮ বাংলাদেশিকে ‘পুশ-ইন’ করল বিএসএফ Logo চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ Logo সিলেট-চারখাই- শেওলা স্থলবন্দর চার লেন মহাসড়ক প্রকল্পের ব্যয় কমেছে প্রায় ৬০০ কোটি টাকা Logo কাপাসিয়ায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম সাহাদাত বার্ষিকী পালিত
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

জমকালো আয়োজনে মাধবপুরে মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

Reporter Name / ১২৩ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৯ অপরাহ্ন

সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: 

‎নানা আয়োজনের মধ্যে দিয়ে পাঠক নন্দিত বহুল প্রচারিত দেশের শীর্ষস্হানীয় জাতীয় দৈনিক, মানবকণ্ঠের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

‎এ উপলক্ষে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে মাধবপুরের অভিজাত রেস্টুরেন্ট হাইওয়েইন এর কনফারেন্স হল রুমে কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

‎মানবকণ্ঠের মাধবপুর উপজেলা প্রতিনিধি এম এ কাদের এর সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মানবকন্ঠ পত্রিকার হবিগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ শরীফ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা গ্রাম উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর খান।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি শরীফ চৌধুরী বলেন, সংবাদ জগতে মানবকণ্ঠ যুগ পেরিয়ে গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। আমরা মানবকণ্ঠের মাধবপুর প্রতিনিধির মাধ্যমে এই জনপদের সমস্যা, অভাব, অভিযোগ, উন্নয়ন, রাজনীতি, অর্থনীতি সহ সকল বিষয়ে তথ্য ও গঠনমূলক সংবাদ আশা করি। মানবকণ্ঠ গণমানুষের মুখপত্র হোক, পাঠক প্রিয় হোক। জাতীর স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে আরো বহুপথ এগিয়ে যাবে এমনটি আশাবাদ ব্যক্ত করছি।

‎বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধার সম্পাদক আনোয়ার হোসেন বেলাল এর
‎সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা’র মাধবপুর প্রতিনিধি ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক মুজাহিদ মসি। এছাড়া আরো বক্তব্য রাখেন,
‎মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক কায়েস আহমেদ সালমান, দেশ রূপান্তর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জালাল উদ্দিন লস্কর, তরফ বার্তা প্রতিনিধি সাংবাদিক মোঃ শাহীন মিয়া, মাধবপুর রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রীবাস সরকার, সাংগঠনিক নারায়ণ সরকার নয়ন, মঈন উদ্দিন উজ্জ্বল প্রমুখ। আলোচনা শেষে কেক কাটেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST