মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
Logo টঙ্গীতে নূর ইসলাম হত্যা: ২১ দিনেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় পরিবারের ক্ষোভ Logo কাপাসিয়ায় বিএনপির উদ্যোগে সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোল থেকে দুরপাল্লার আমদানি-রপ্তানি পণ্যের ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার Logo দুই বছর পর চালু হচ্ছে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি Logo কাপাসিয়ায় প্রাথমিক বিদ্যালয়ে ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ নেতা বেলায়েত প্রধান গ্রেফতার Logo কমলনগরে টর্চের আলোয় চলছে চিকিৎসাসেবা, বন্ধ পরীক্ষা-নিরীক্ষা Logo সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে Logo কাপাসিয়ায় গোয়াল ঘরে আগুন পুড়ে ছাই কৃষকের স্বপ্ন Logo টঙ্গীর ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

Reporter Name / ১৪৫ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫, ৫:৫২ অপরাহ্ন

আশিকুর রহমান, স্টাফ রিপোর্টার :

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

শনিবার সকাল ৯টায় টঙ্গীর দত্তপাড়া এলাকার মহাসড়কে অবস্থান নেয় শত শত শ্রমিক। ফলে ওই মহাসড়কে যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।এদিকে মহাসড়কে দীর্ঘ যানজটের কারণে অফিসগামী মানুষ এবং পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েন।

আন্দোলনরত শ্রমিকরা জানান, বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেডের কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ জন শ্রমিক গত এপ্রিল ও চলতি মে মাসের মাসের বকেয়া বেতন, শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) ও ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানায় কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।

শ্রমিকদের আন্দোলনের খবরে ঘটনাস্থলে ছুটে যান, শিল্প পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। মালিক কতৃপক্ষের সাথে কথা বলে শ্রমিকদের দাবি ও তাঁদের বেতন আদায়ের সহযোগিতার আশ্বাস দেন। আশ্বাস পেয়ে সকাল ১০টার দিকে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST