আশিকুর রহমান,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের টঙ্গীতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা,দোয়া মাহফিল, নবনির্মিত বিএনপি কার্যালয় উদ্বোধন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার অনুষ্ঠিত হয়েছে। র্যালীটি টঙ্গী বাজার আশরাফ সেতু থেকে শুরু করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মেইল গেইহয়ে প্রদক্ষিণ করে
টঙ্গীবাজার হাজী মাজার এলাকায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও হাজির মাজার ইউনিট দ্বিতীয় তলা বিশিষ্ট বিএনপি কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পূর্ব থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল ইসলাম কিরণের সভাপতিত্বে এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব মোঃ নাজমুল ইসলাম মন্ডলের পরিচালনায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল, ও হাজির মাজার ইউনিট বিএনপি কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম খান (কালা),বৃহত্তর টঙ্গী থানা বিএনপির সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটু, জাসাস গাজীপুর মহানগর সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুল রহমান মিরন, গাজীপুর মহানগর কর্মজীবী দলের সভাপতি মোঃ আইয়ুব আলী,টঙ্গী পূর্ব থানা বিএনপির সাবেক আহবায়ক ইসমাইল শিকদার বসু, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মোখলেসুর রহমান, মামুনুর রহমান পাঠান, সুলতানা বেগম কনা, টঙ্গী পশ্চিম থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফুল আক্তার, সার্বিক সহযোগিতায় যুবদল নেতা মো. শাহাবুদ্দিন, মোঃ বিল্লাল হোসেন, মোহাম্মদ নুরু মিয়া, মোঃ আলকাস মিয়া,মোঃ ফিরোজ হায়দার, মোঃ জিয়া মিয়া,মোঃ নজু মোল্লা, নজরুল ইসলাম, মোঃ রাজু মিয়া,মামুন, বিল্লাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে। এসময় ৫৭ নম্বর ওয়ার্ড হাজী মাজার ইউনিট বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন প্রধান অতিথি।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মোঃ শওকত হোসেন সরকার বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখেছে, তাই তারেক রহমানকেই আগামী দিনের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে।