শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মৎস অফিসের উদ্যোগে পোনা মাছ অবমুক্তকরণ ও বিতরণ Logo কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিংয়ের দায়ে এক বখাটের ৩ মাসের কারাদন্ড Logo মিথ্যা মামলা ও অপপ্রচারের বিরুদ্ধে রানা মিয়ার সংবাদ সম্মেলন Logo কালিহাতীতে ইয়াবাসহ দুই ‘জুলাই যোদ্ধা’ গ্রেপ্তার Logo কাপাসিয়ায় জাতীয় কবি কাজী ‘নজরুল বর্ষে’র সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু Logo চাঁপাইনবাবগঞ্জে ৮ মাসে ৭০ আত্মহত্যা, পরিবার-সমাজকে সচেতন হওয়ার আহ্বান পুলিশের Logo মনোহরদীতে নতুন ইউএনওকে আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার শুভেচ্ছা Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

নেত্রকোনার পূর্বধলায় নবজাতকের মরদেহ উদ্ধার

Reporter Name / ১২২ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৬:০৪ অপরাহ্ন

সাগর আহমেদ জজ,নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহসহ নবজাতকের মা ও প্রসব-সহায়তাকারী ধাত্রীকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আসরের আযানের আগে দুইজন নারীকে ওই এলাকার অবস্থান করতে দেখা যায়। পরদিন শনিবার সকালে স্থানীয় যুবক রাব্বি সুপারি কুড়াতে গিয়ে ঝোপের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পান। সে স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, “আসরের আযানের আগে আমি মসজিদে যাচ্ছিলাম। তখন দেখি দুইজন মহিলা ওই ঝোপের কাছে অবস্থান করছে। আজ সকালে জানতে পারি সেখানে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, নবজাতকের মা নার্গিস আক্তার (৩৫)। তাঁর স্বামী দীর্ঘ ১০ বছর ধরে বিদেশে অবস্থান করছেন এবং প্রায় পাঁচ বছর আগে একবার দেশে এসেছিলেন। এ সুযোগে নার্গিসের সঙ্গে ফুফাতো শ্বশুরের ছেলে শাহ আলম এর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের ফলেই এই নবজাতকের জন্ম হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধাত্রী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনিই নার্গিসের মৃত নবজাতক প্রসব করিয়েছেন। পরে কীভাবে কি হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেছেন।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নবজাতকের মা’কে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST