মোঃ মেহেরাজ হোসেন, পাঁচবিবি,(জয়পুরহাট) প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে বিএনপি’র সাবেক কমিটি গফুর ও শামীম গ্রুপের ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে, পাঁচবিবি থানা বিএনপি’র সাবেক সভাপতি, কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা বিএনপির সদস্য, কারা নির্যাতিত নেতা, জয়পুরহাট ১ আসনের ধানের শীষের সম্ভাব্য প্রার্থী, আব্দুল গফুর মন্ডল ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেনের নেতৃত্বে, কয়েক হাজার নেতাকর্মী নিয়ে পৌর শহরের প্রাণকেন্দ্রে র্্যালি শেষ করে পাঁচ মাথায় বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আব্দুল গফুর মন্ডলের সভাপতিত্বে, বক্তব্য রাখেন, থানা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, আওলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, বিএনপি নেতা আবুল হোসেন মাস্টার, আটাপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি, অধ্যক্ষ নওশাদ আলী, বিএনপি নেতা প্রভাষক সাইদুর রহমান, বিএনপি নেতা আবুল হোসেন খায়ের, বিএনপি নেতা শামসুর রহমান, বিএনপি নেতা ফরহাদ হোসেন চৌধুরী,বিএনপি নেতা বাবুল হোসেন, ছাত্রদল নেতা শামীম হোসেন, যুবদল নেতা হারুনুর রশিদ সজল, যুবনেতা বিশিষ্ট ব্যবসায়ী আসাদ, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শামীম হোসেন, সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীবৃন্দ সহ হাজার হাজার কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।