রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়া ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo কাপাসিয়ায় জাল টাকা বিকাশ করতে গিয়ে এক যুবক আটক Logo টঙ্গীতে যুবদল নেতা আব্দুল খালেকের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন Logo কাপাসিয়ায় সীরাতুন্নবী (সা:) উপলক্ষ্যে ইসলামী ছাত্রী সংস্থার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে ৬০০ শতাধিক ছাত্রী Logo কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন প্রোগ্রাম Logo টঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Logo রাণীশংকৈলে ১৮০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার ১ Logo কাপাসিয়া মডেল স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে ‘মেধা ও সৃজনশীলতা উৎসব’ অনুষ্ঠিত Logo কেশবপুরে ১৫ জলাশয়ে ৩৩৩.৩৩ কেজি পোনামাছ অবমুক্ত Logo ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বাগমারায় নির্বাচন ও গণভোট উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬, ৩:২৩ অপরাহ্ন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নির্বাচন, গণভোট ও গণতন্ত্র শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় নির্বাচন প্রক্রিয়ায় নাগরিক সচেতনতা বৃদ্ধি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি। এ ক্ষেত্রে ভোটারদের সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন ও গণভোটকে ঘিরে আইনগত দিক, দায়িত্ব ও করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা, বাগমারা থানার ওসি সাইদুল আলম, নির্বাচন অফিসার আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST