মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগসহ ২০জন গ্রেফতার Logo খেলাধুলায় উৎসাহ বাড়াতে কালিহাতীতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরন Logo সিলেটে এসে রাষ্ট্রপতি শাহজালালের (র.) মাজার জিয়ারত করলেন Logo কাপাসিয়ায় আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগসহ ৮ জন গ্রেফতার Logo পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাই, গ্রেপ্তার ৫ Logo কালিহাতীতে ছয় মাস ধরে পানিতে ডুবে সড়ক, দুর্ভোগে শিক্ষার্থীসহ এলাকাবাসী Logo সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা Logo বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের আমদানি বাড়ছে, দেশি বলে কেজিতে ১৪০০ থেকে ১৮০০ টাকায় বিক্রির অভিযোগ Logo মানিকগঞ্জে ৬ মাসব্যাপী হামদ-নাত ও সীরাত প্রতিযোগিতা শুরু Logo এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাণীশংকৈলে মানববন্ধন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারটান’র উদ্যোগে গাজীপুরে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী কর্মশালা শুরু

Reporter Name / ২৪৫ Time View
Update : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ২:৩৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক (এ এইচ সবুজ):

সু-স্বাস্থ্যের জন্য খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী (১৮-২০) নভেম্বর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। যা চলবে আগামী ২০ নভেম্বর বুধবার পর্যন্ত।

সোমবার (১৮ নভেম্বর) সকালে সদর উপজেলা পরিষদ হলরুমে সু-স্বাস্থ্যের জন্য খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক তিন দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাসিবুল হাসান।

কৃষি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে এবং সদর উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এছাড়াও কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প ( বারটান অংগ) এ কর্মশালা বাস্তবায়ন করে।

তিন দিনব্যাপী এই কর্মশালায় উপজেলার বিভিন্ন স্থান থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, ইমাম, পুরোহিত, এনজিও প্রতিনিধিসহ ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

এ সময় প্রশিক্ষণ প্রদান করেন বারটানের প্রশিক্ষক সুলতানা পারভীন মুক্তা ও সহকারী প্রশিক্ষক মো: শামীম মন্ডল।

প্রশিক্ষণে শর্করা জাতীয় খাদ্য, আমিষ, ভিটামিন, আঁশ জাতীয় খাদ্য, রোগ প্রতিরোধকারী খাদ্য,মৎস্য, খনিজ লবন,ফ্যাট বা স্নেহ জাতীয় খাদ্য, তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্যসহ বিভিন্ন শাকসবজি ফলমূল উপস্থাপন করে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা এবং খাদ্য পুষ্টি বিষয়ে ধারণা দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST