শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

বারহাট্টার মুক্তি রানি বর্মণ হত্যা মামলায় কাউসারকে মৃত্যুদণ্ডের আদেশ

Reporter Name / ১৮৪ Time View
Update : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ৯:৫৯ অপরাহ্ন

আরিফ বিল্লাহ জামিল,বারহাট্টা:

নেত্রকোনার বারহাট্টায় আলোচিত মুক্তি রানি বর্মণের হত্যা মামলায় একমাত্র আসামি মোঃ কাউসার মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা দায়রা জজ মোঃ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ধার্য করেন আদালত। মামলার বিবরণ জানা যায়,বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুড়া উচ্চ বিদ্যালয়ের ১০ ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী মুক্তি রানি বর্মণ।সে ওই এলাকার দরিদ্র নিখিল বর্মণের মেয়ে।মেধাবী মুক্তি রানি বর্মণকে একই এলাকার বখাটে মোঃ কাওসার মিয়া স্কুল ও প্রাইভেট যাওয়া আসার সময় উত্যাক্ত করত।২০২৩ সালের ২মে স্কুল শেষে বাড়ি ফেরার সময় বখাটে মোঃ কাওসার মিয়া প্রকাশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।মুক্তি রানি বর্মণের সহপাঠি সহ এলাকার লোকজন গুরুতর আহত মুক্তি রানিকে উদ্বার করে বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।কিন্তুু উন্নত চিকিৎসার জন্য থাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পরীক্ষা করে মুক্তি রানি বর্মণ মৃত ঘোঘণা করে। এ ঘটনায় ভিকটিমের নিখিল বর্মণ বাদী হয়ে বারহাট্টা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১০ জন সাক্ষী আদালতে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া একমাত্র আসামি মোঃ কাউসার মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন বিজ্ঞ পাবলিক পসিকিউটর আবুল হাসেম


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST