বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ কর্মকর্তা কর্মচারীর ওপর হামলা, দুই নারী গ্রেপ্তার Logo মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড Logo চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ Logo চাঁপাইনবাবগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রশিক্ষক তৈরির কর্মশালা Logo রানীশংকৈলে ৮৭নং ভবানন্দপুর সর:প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ণ পরিবেশে শিক্ষকদের পাঠদান Logo টঙ্গীতে বিপুল পরিমাণ ইয়াবা ও ৫৮ লাখ টাকাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার Logo শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল Logo তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম Logo কেশবপুরে ব্র্যাকের উদ্যোগে নারী সদস্যদের মাঝে বিনামূল্যে হাঁস বিতরণ Logo নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২১৫ গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় আটক যুবকের ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড

Reporter Name / ৭ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

মনোহরদী, নরসিংদী প্রতিনিধি: 

মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মনোহরদী থানা পুলিশের চলমান নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খিদিরপুর ইউনিয়নের পীরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে পীরপুর এলাকার মৃত কাজী হেলাল উদ্দিনের ছেলে রাহাতুল ইসলাম শাহাদত (৩৫)-কে প্রকাশ্যে মাদক সেবন ও এলাকায় উশৃঙ্খল আচরণরত অবস্থায় মনোহরদী থানা পুলিশ হাতেনাতে আটক করে।

পরবর্তীতে বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে উপস্থাপন ও জিজ্ঞাসাবাদকালে অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত ২০২৩) এর সংশ্লিষ্ট ধারায় তাকে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, থানার রেকর্ড পর্যালোচনায় দেখা যায় যে, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পূর্বেও মাদক সেবনের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জনাব মোঃ সজিব মিয়া, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মনোহরদী, নরসিংদী।

মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন মনোহরদী থানার এসআই (নিঃ) মোহাম্মদ শহীদুজ্জামান এর নেতৃত্বে এসআই আবেদ আলী, এসআই শহিদুর রহমান, এএসআই সোহানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স। পুলিশের তাৎক্ষণিক অভিযান, অভিযুক্তকে হাতেনাতে আটক এবং দ্রুত আইনানুগ প্রক্রিয়া গ্রহণের ফলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড কার্যকর করা হয়।

এ বিষয়ে অফিসার ইনচার্জ, মনোহরদী থানা জনাব জাহাঙ্গীর বাদশা বলেন—“মাদক নির্মূলে মনোহরদী থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক সংশ্লিষ্ট যে কোনো অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Design & Developed by : BD IT HOST