শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
Logo কাপাসিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত Logo ঢাকায় বেলিয়া এলিভেটর অ্যান্ড এসকেলেটর মেলায় চ্যালেঞ্জারের অংশগ্রহণ Logo কাপাসিয়ায় অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা প্রদান Logo কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী বিশাল শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত Logo যশোর ঝিকরগাছায় ফুলের রাজ্য সাজাতে ব্যস্ত ফুল চাষিরা Logo কাপাসিয়া-শ্রীপুরের সংযোগ সেতু উদ্বোধন: ‘এইপার-ওইপারের যাতায়াত সহজ হবে Logo গাজীপুর জেলা যুবদল ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা Logo ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন বাংলাদেশ (আইইবি) নির্বাচনে কাপাসিয়ার আমিনুল হক শামীম নির্বাচিত Logo আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপির বিক্ষোভ মিছিল Logo রূপগঞ্জে শতকোটি টাকার অবৈধ সম্পদের মালিক হওয়ার দাবি, বাড়িঘরে হামলা, মাদক কারবার নিয়ন্ত্রণ ও নারীদের হয়রানির অভিযোগ
নোটিশঃ
আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুণঃ 01735936753 *** বিঃ দ্রঃ  দেশের সকল জেলা/উপজেলা প্রতিনিধি হিসেবে সংবাদকর্মী নিয়োগ চলছে,আগ্রহীগন সিভি পাঠানঃ muktobartaprotidin@gmail.com এবং 01735936753 ( whatsapp ) ## নোটিশঃ "আজমেরী সরিষার তৈল" ঘাগটিয়া চালা বাজার, কাপাসিয়া, গাজীপুর (পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়) মোবাঃ  01723219808

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপাসিয়ায় আলোচনা সভা ও বস্ত্র বিতরণ

Reporter Name / ৩০২ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ৮:৫১ অপরাহ্ন

এ এইচ সবুজ,নিজস্ব প্রতিবেদকঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়ায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আলোচনা সভা ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (২৭ অক্টোবর) দুপুরে ইউনিয়ন যুবদলের আয়োজনে উপজেলার ঘাগটিয়া চালা ঈদগাহ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বস্ত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ রিয়াজুল হান্নান।

ঘাগটিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদের সভাপতিত্বে ও সদস্য সচিব বিল্লাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক ফরিদুল আলম বুলু, সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়ন, তরগাঁও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সোহাগ ব্যাপারী।

এছাড়াও উপস্থিত ছিলেন ঘাগটিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আওলাদ হোসেন বিএসসি, মনিরুল হক চাঁন মিয়া, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা, ইউনিয়ন বিএনপি’র সি.সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদ মুকুল, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শাহীন, ঘাগটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী রাশিদুল ইসলাম, সদস্য সচিব মোঃ শামীম হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সরকার ও সাধারণ সম্পাদক মহসিন মোড়লসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নের বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ১৩০ জন নারী-পুরুষের মধ্যে শাড়ি,লুঙ্গি ও থ্রি পিছ উপহার দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

More News Of This Category
Design & Developed by : BD IT HOST